আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) শায়খ (র)-কে দামিশৃক দুর্গে স্থানান্তরিত করা হয়। সেখানে তার জন্য একটি প্রাসাদ-কক্ষ খালি করে দেওয়া হয়। বাইরে থেকে পানির ঝর্ণা দুর্গের ভেতর নিয়ে আসার ব্যবস্থা করা হয়। ইমামের খেদমত ও আরাম-আয়েশের জন্য তদীয় ভ্রাতা যয়নুদ্দীন ইবনে তায়মিয়াকে তার সঙ্গে অবস্থানের অনুমতি প্রদান করা হয়। ব্যয় নির্বাহের জন্য হুকুমত প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করে। দুর্গাভ্যন্তরে অবরুদ্ধ হবার পর লোকেরা প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিচালনার অবাধ সুযোগ লাভ করে। হিংসুটে ও বিরোধী পক্ষের লোকেরা এ সময় তার বিভিন্ন বন্ধু-বান্ধব ও শাগরিদদের ওপর আক্রমণ চালায়। কতককে পশুপৃষ্ঠে আরোহণ করিয়ে চতুর্দিকে প্রদক্ষিণ করানো হয় এবং ঢ্যাড়া পেটানো হয়। অতঃপর কাষীউ'ল-কুযাতের হুকুমে একটি জামা*আতকে কয়েদও 'করা হয়। কিছু দিন পর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শায়খুল ইসলামের বিশিষ্টতম শাগরিদ ও স্থলাভিষিক্ত হাফিজ ইবনে কায়্যিম স্বীয় উত্তাদ ও শায়খ-এর সঙ্গেই থাকেন এবং শায়খ (র)-এর ওফাতের পর মুক্তি পান।১ “আলিম ও ধার্মিক লোকদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ শায়খুল ইসলাম (র)-এর কয়েদ ও নজরবন্দী যেখানে বিরোধী ও হিংসুটে লোকদের একটি ক্ষুদ্র দলের আনন্দ ও পরিতৃত্তি লাভের কারণ হয়, সেখানে হাযার হাযার “আলিম ও লক্ষ লক্ষ মুসলমানের জন্য তা দুঃখ ও বেদনার কারণ হয়। তারা একে সুন্নাহর মুকাবিলায় বিদ'আতের বিজয় এবং হক ও হকপন্থীদের জন্য অবমাননার সমার্থক হিসাবে ধরে নেয়। সাগ্রাজোর বিভিন্ন কোণ থেকে এবং বড় বড় 'আলিম ও ধার্মিক লোকের পক্ষ থেকে সুলতান-ই-মু'আজ্জাম (আল-য়ালিকু'ন-নাসির)-এর খেদমতে এমন সব চিঠিপত্র আসতে শুরু করে যেসব চিঠিপত্রে এ ঘটনায় তাদের মানসিক প্রতিক্রিয়া ও বিস্ময়ের প্রতিফলন ঘটেছিল। এ ক্ষেত্রে আমরা কেবল একটি চিঠি যা বাগদাদের “উলামায়ে কিরাম সুলতানের খেদমতে পাঠিয়েছিলেন, উদ্ধৃত করছি। এর থেকেই পরিমাপ করা যাবে, শায়খ (র)-এর দাওয়াত ও খ্যাতি তৎকালীন মুসলিম জাহানে কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং সমস্ত হকপন্থী তার ব্যক্তিত্বের সঙ্গে কতখানি সম্পর্কিত ও তার প্রতি কতটা আকৃষ্ট ছিলেন। উলামায়ে বাগদাদ লিখেন £ ১. ইবনে তায়মিয়া, মৃহা্মদ আবু যুহরাকৃত, ৮০ পু. //-2110001002-001

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।