১২০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) নিকট এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তিনি যেন এই মসলার ব্যাপারে নিশ্ুপ থাকেন। তিনি মতবিরোধ ও হাঙ্গামার হাত থেকে বাচবার জন্য তা মেনে নেন।১ মনে হয়, সুলতানের ফরমান প্রকাশিত হবার পর এই ধারণায় যে, সরকারের এই মসলার ব্যাপারে হস্তক্ষেপ করবার কোনই অধিকার নেই এবং কোন 'আলিমের পক্ষে হুকুমতের ভয়ে তার ইল্ম ও “আকীদা গোপন করা জায়েয নয় অথবা এই মসলার ব্যাপারে তিনি পরিপূর্ণরূপে নিশ্চিত হয়ে গিয়েছিলেন এবং তীর বক্ষ আরও উনুদক্ত হয়ে গিয়েছিল বিধায় পুনরায় তিনি তার তাহকীক মুতাবিক ফতওয়া দেওয়া শুরু করেন এবং হুকুমতের নিষেধাজ্ঞামূলক ফরমানের কোন পরওয়াই করেন নি। সেজন্য ইবনে কাছীর ৭২০ হিজরীর সংঘটিত ঘটনাবলীর বিবরণ দিতে গিয়ে বলেন ঃ ২২ শে রজব বৃহস্পতিবার দারু'স-সা'আদায় নায়েব-এ সালতানাতের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মযহাব চতুষ্টয়ের কাষী, মুফতী ও শায়খুল ইসলাম শরীক হন। বৈঠকে শরীক ব্যক্তিবর্গ এই বলে আপত্তি উ্থাপন করেন, তিনি (ইবনে তায়মিয়া) তালাকের মসলায় পুনরায় ফতওয়া দিতে শুরু করেছেন। অনন্তর নায়েব-ই সালতানাত তাঁকে দুর্গের ভেতর নজরবন্দী করবার নির্দেশ জারী করেন এবং তিনি (৭২০ হিজরীর ২২শে রজব) কেল্লার ভেতর অবরন্ধ হন। এ কিন্তু তার এই বন্দী জীবন খুব দীর্ঘস্থায়ী হয়নি। পাচ মাস আঠার দিন পর ১০ই মুহাররাম ৭২১ হিজরীতে সরাসরি মিসর থেকে তীর মুক্তির নির্দেশ এসে পৌছে এবং তাকে মুক্তি দেওয়া হয়।২ শেষ বন্দিতব ৭২১ হিজরী থেকে ৭২৬ হিজরী পর্যন্ত প্রায় সাড়ে পাচ বছর শায়খুল ইসলাম পূর্ণ আযাদী ও মনোনিবেশ সহকারে দর্স-তাদরীস, গন্থ প্রণয়ন, ফতওয়া প্রদান ও ওয়া'জ-নসীহতের ভেতর মশগুল হয়ে পড়েন । এই সময়ের মধ্যে তিনি বেশীর ভাগ মাদরাসা হাস্বলিয়া অথবা কাসাসীনে অবস্থিত নির্ধারিত মাদরাসায় পাঠ দান করতেন। ইতিমধ্যে তিনি তার পুরনো কিতাবাদি ও ছোট-খাট পুস্তক-পুস্তিকার দিকেও নজর দেন এবং কতিপয় পুস্তক নতুন প্রণয়ন করেন। ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪্থ খণ্ড ৮৭ পু. ২. অল-নিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড, ৮৭ আস-81000010,2-০010,
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।