আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংামী সাধকদের ইতিহাস ১১৯ চিন্তা-ভাবনার পর ফতওয়া দিতে শুরু করেন, এ হলফেরই একটি ধরন মাত্র। এর অন্যথাকারী কিংবা কথিত উক্তি ও বক্তব্যের বিপরীত অবস্থায় শপথ বাক্য উচ্চারণকারী কসম ভঙ্গকারী হিসাবে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে কসম ভঙ্গের দায়ে তাকে কাফফারা আদায় করতে হবে, স্ত্রী তালাক হবে না। যদিও ইবনে তায়মিয়া (র) তার ফতওয়ার সমর্থনে মযহাব চতুষ্টয়ের কতক ইমাম ও তাদের কতক সাথীর উক্তি পেশ করেছেন। কিন্তু ঘটনা হল, এই ফতওয়া ছিল এ সব মযহাবের মশহুর মত ও ফতওয়া হিসবে-স্বীকৃত অভিমতের বিরোধী এবং তা ছিল ইমামের নতুন গবেষণালন্ধ পর্যালোচনা ও ইজতিহাদী বিশ্লেষণ । ফলে এই ফতওয়ার প্রতিক্রিয়ায় জনমনে সাধারণভাবে চিত্তচাঞ্চল্যের সৃষ্টি হয় এবং "আলিম সমাজ ও কাষী মহল তাকে এ ধরনের ফতওয়া প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করেন যাতে করে জনমনে অধিকতর চিত্ত বিক্ষোভ ও চিত্রচাঞ্চল্যের সৃষ্টি না হয়। হাফিজ ইবনে কাছীর ৭১৮ হিজরীর ঘটনাবলীর বিবরণ পেশ করতে গিয়ে লেখেন £ ১৫ই রবী'উ'ল-আওয়াল বৃহস্পতিবার কাষীউ*ল-কুযাত শামসুদ্দীন ইবনে মুসলিম ইমাম ইবনে তায়মিয়ার সঙ্গে মোলাকাত করেন এবং তাকে পরামর্শ দেন যাতে তিনি হলফ বি'ত-তালাক সম্পর্কে ভবিষ্যতে আর কোন ফতওয়া না দেন। শায়খ (র) তাঁর এই পরামর্শ কবুল করেন এবং কাষীউ'ল-কুযাতের খাতিরে ও মুফতীদের রেয়ায়েত করে এই ওয়াদা করেন। জুমাদা'ল-উলার শুরুতে মিসর থেকে সুলতানের ফরমানও এসে পৌছে। এতে ইমাম ইবনে তায়মিয়া (র)-কে হলফ বি"ত-তালাক-এর মসলার ক্ষেত্রে ফতওয়া দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। একটি প্রকাশ্য ও সাধারণ মাহফিলে এই ফরমান পড়ে তাকে শোনানো হয় । ইমাম এ ফরমান মেনে নেন এবং শহরে এর ঘোষণা দেওয়া হয়। সুলতানের এই ফরমানের পূর্বেই মুফতীদের একটি দল কাষী ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাত করেছিলেন । তাদের পরামর্শে কাষী সাহেব ইবনে তায়মিয়া (র)-র ১. এই মনলাব সগিক রূপ ও প্রকৃতি ম্বহাম্থদ আব যহরা মিসরীর ৪৩৬-৩৭ -প্রমাণ বোকবার জন প্র, শায়খ হলফ বি'ত-তালাক" অধ্যায় /-2110001002-0010

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।