সংখ্ামী সাধকদের ইতিহাস ১১৫ করাও যেতে পারে)। এঁ সব ইমামের ভেতর যদি কারোর এমন কোন কথা পাওয়া যায় যা কোন সহীহ হাদীসের বিরোধী তাহলে বুঝতে হবে অবশ্যই উক্ত ইমামের এ বিরোধিতার পেছনে সঙ্গত কোন কারণ থেকে থাকবে, ওযর থাকবে উক্ত হাদীস তরক করার । এ ওযর তিন ধরনের হতে পারে £ প্রথমত, উক্ত ইমাম স্বীকারই করেন না, নবী করীম (সা.) এমনটি বলেছেন এবং হাদীসটি বিশুদ্ধ । দ্বিতীয়ত, তার ধারণা, এই হাদীস থেকে এ মসলা বেরিয়ে আসে না এবং এটা হাদীসের মর্ম নয়। তৃতীয়ত, তার গবেষণাপ্রসূত সিদ্ধান্ত হল, এ হুকুম মনসূখ হয়ে গেছে।১ তিন তালাকের মসলা যেভাবে তিনি কতক মুহৃর্তে হাম্বলী মযহাবের নির্ধারিত গণ্ভীর বাইরে পা ফেলেছেন এবং প্রাপ্ত দলীল-প্রমাণের ভিত্তিতে অপরাপর মযহাবের অগ্রাধিকার দান করেছেন, ঠিক তেমনি কতক মসলার ক্ষেত্রে তিনি মযহাৰ চতুষ্টয়ের বিরুদ্ধেও ফতওয়া দিয়েছেন এবং তার নিকট সরাসরি প্রাপ্ত কুরআন ও সুন্নাহ্র নস ও দরললীল-প্রমাণের অনুসরণ করেছেন। এ ধরনের মসলার সংখ্যা (যেখানে সামথিকভাবে তিনি ইমাম চতুষ্টয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন) সাকুল্যে দু'চারটের বেশী হবে না। এসবের ভেতর সবচে' বিখ্যাত মসলা হল একই মজলিসে তিন তালাকের মসলা । মসলাটি হল, যদি কেউ তার স্ত্রীকে এক মজলিসে তিন তালাক (চাই একবার শব্দোচ্চারণ করেই হোক কিংবা কয়েকবার ভিন্ন ভিন্ন শব্দোচ্চারণ করেই হোক) দিয়ে দেয় তাহলে ইমাম ও মুসলিম উম্মাহর একমত্যে উপরিউক্ত ব্যক্তি বিদ'আতী কথা উচ্চারণ করেছে এবং শরীয়তবিরোধী কর্ম করেছে এবং গোনাহগার হয়েছে, কিন্তু তার প্রদত্ত তালাকের বিধান কি? অর্থাৎ এক্ষেত্রে তালাক হবে কিনা এবং তার স্ত্রী তার জন্য বায়েন হবে কি? শরীয়ত মাফিক উক্ত স্বামী রজ'ঈ তালাকের ন্যায় তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে কি? শরীয়তের বিধান মাফিক তার জন্য তা সম্ভব হবে কি? (যতক্ষণ পর্যন্ত না সে অপর কোন পুরুষের সঙ্গে নিকাহর আওতায় আসবে, তার সঙ্গে সহবাসের স্থাদ গ্রহণ করবে, অতঃপর কোন কারণে তাকে আবার তালাক দেবে, অতঃপর প্রথমোক্ত স্বামী তাকে পুনরায় বিয়ে না করবে) অথবা তিন তালাক এক তালাক হিসাবেই গণ্য হাবে? এবং উক্ত স্ত্রীকে ফিরিয়ে নেয়া যাবে। ইমাম চতুষ্টয়. ফিকহ ও ১:১১) ২১) ৩৪ ৯১৩) ২০ /দ/-2110001002-0010
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।