১১২ শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) দামিশ্ক প্রত্যাবর্তন ৭১২ হিজরীর শওয়াল মাসে তাতারীদের হামলার অভিপ্রায়ের খবর উপর্যুপরি এসে পৌছুচ্ছিল। শেষ পর্যন্ত সুলতান নিজে মিসর থেকে বেরিয়ে তাদের মুকাবিলা করার সিদ্ধান্ত নেন এবং ৮ই শওয়াল তারিখে দামিশৃক অভিমুখে রওয়ানা হন। ২৩ শে শওয়াল তারিখে তিনি দামিশৃক প্রবেশ করেন। সুলতানের সঙ্গে ইমাম ইবনে তায়মিয়া (র)ও ছিলেন যিনি পুরো সাত বছর পর তার স্বগৃহ মা'লৃফ-এ আসলেন। লোকে তাকে বিপুলভাবে অভ্যর্থনা জানায়। শহরের অধিবাসীবৃন্দ তাদের আনন্দ প্রকাশ করে। পুরুষ ছাড়া বহু মহিলাও তাকে এক নজর দেখবার জন্য বাইরে বেরিয়ে আসে । শায়খ-এর এ সফর ছিল জিহাদের নিয়তে । কিন্তু দামিশুকে এসে যখন তিনি জানতে পারেন, তাতারী বাহিনী ফিরে গেছে, তখন তিনি দামিশৃক থেকে বায়তুল-মুকাদ্দাস যিয়ারতের নিয়ত করেন। সেখানে কিছু দিন অবস্থানের পর আরও কয়েকটি জায়গা পরিদর্শন শেষে ১লা যী-কা'দাহ তারিখে তিনি দামিশৃক প্রত্যাবর্তন করেন এবং সার্বক্ষণিকভাবে নিজের কাজে মশগুল হয়ে পড়েন। ফিক্হী মসলা-মাসাইলের গ্রতি বিশেষ মনোযোগ প্রদান এবার দামিশ্ক প্রত্যাবর্তনের পর যদিও শায়খুল ইসলাম তার পুরনো ধর্মীয়, তত্তগত ও সংস্কার-সংশোধনমূলক কর্মে ব্যাপৃত হয়ে পড়েন এবং অভ্যাস মাফিক পঠন-পাঠন, ফতওয়া প্রদান ও লেখার কাজ শুরু করে দেন, কিন্তু এবার তার ভেতর একটি লক্ষণীয় পরিবর্তন ছিল এই, এ যাবত তার অধিকাংশ মনোযোগ ইসলামের “আকীদা ও মূলনীতি এবং “ইলমে কালামের সে সমস্ত সমস্যার দিকে ছিল যে সব সমস্যা আশ'আরীপস্থী ও হাস্থলী মযহাবের অনুসারী 'আলিমগণের মধ্যে বিতর্কের কেন্দ্র হিসাবে বিরাজ করছিল । কিন্তু এবার তার বিশেষ মনোযোগ ফিকহী মাসাইল ও তার অন্তর্গত খুঁটিনাটি বিষয়ের দিকে নিবদ্ধ হয়। মনে হচ্ছিল, এবার তিনি অনুভব করেন, তিনি প্রথমোক্ত বিষয়বস্তুর ওপর প্রয়োজন মাফিক উপকরণ ও দলীল-প্রমাণ সরবরাহ করেছেন এবং তার বক্তৃতামালা, শিক্ষকতা ও লেখনী দ্বারা সত্য উদ্ভাসিত হয়েছে। এবার তিনি তার তব্বগত বৈশিষ্ট্য ও আল্লাহপ্রদন্ত মেধাগত যোগ্যতা নিয়ে ফিকহী মসলা- মাসাইলের দিকে মনোনিবেশ করেন। কয়েক পুরুষ ধরে ইবনে তায়মিয়া (র)-র খান্দান হাম্বলী মযহাবের অনুসারী হিসাবে চলে আসছিলেন। স্বয়ং ইবনে তায়মিয়া (র)-র অধিকাংশ ফতওয়া হাম্বলী মযহাবানুসারী । কিন্তু তাই বলে তিনি আপাদমস্তক" হাম্বলী মযহাবের আনুগত্য করেন নি। কুরআন ও সুন্নাহর বিপুল ভাগ্তারের ওপর তীর যেমন গভীর পাণ্িত্য /-211000102-0010
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।