সংখ্রামী সাধকদের ইতিহাস ১১১ সেক্ষেত্রে তোমরা যদি আমার কথা মানতে প্রস্তুত না হও কিংবা সে বিষয়ে আমার নিকট কিছু জানতেও না চাও তাহলে তোমাদের অভিরুচি। কিন্তু এ অধিকার যদি আল্লাহ্র হয় তাহলে তিনি চাইলে সে অধিকার তিনিই আদায় করবেন। ইতোমধ্যেই “আসরের ওয়াক্ত এসে যায়। ইমাম জামি' মসজিদে (সম্ভবত জামি' হুসায়নীতে) জামা'আতে শরীক হবার জন্য যেতে উদ্যত হলে তাঁর শুভানুধ্যায়ীরা (বিপদ হবে ভেবে) তাকে বাধা দেয়। কিন্তু শায়খ (র) কোনরূপ বাধার তোয়াক্কা না করে মসজিদ যান। সঙ্গে গেল তার বিরাট একদল অনুরক্ত সমর্থক। এরপর একবার এক প্রকাশ্য মজলিসে একজন “আলিম তাকে খুব কঠোর ভাষায় গালমন্দ করেন । পরে উক্ত আলিম তাঁর ভুল বুঝতে পারেন কিংবা তিনি আশঙ্কা করেন হুকুমতের তরফ থেকে কোন শান্তি নেমে আসে এর জন্য । তিনি শায়খ (র)-এর নিকট ক্ষমা চান। শায়খ (র) খোলা মনে তাঁকে ক্ষমা করে দেন এবং বলেন, ৮.৮] ১-৯১১।১ “আমি আমার নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করি না।”১ ইমাম ইবনে তায়মিয়া (র) তার মিসর অবস্থানকালে কেবল পঠন-পাঠন ও কুরআন-সুন্নাহ্র প্রচার-প্রসারের মাঝেই নিজেকে সীমিত রাখেন নি, বরং রাজধানীতে অবস্থানের সুযোগে তিনি সুলতানকে মূল্যবান পরামর্শ দেন এবং সুলতানকে দিয়ে কতগুলো জরুরী উপকারী ফরমানও জারী করান । ইবনে কাছীর লিখেছেন, ৭১২ হিজরীতে দামিশকে সুলতানের ফরমান এসে পৌছায়, আর্থিক উপহার কিংবা কোন প্রকার ঘুষের বিনিময়ে যেন কাউকে কোন পদে নিযুক্ত করা না হয়। কেননা এর স্বাভাবিক পরিণতি হবে এই £ অযোগ্য, অবিশ্বস্ত ও দু্নীতিপরায়ণ লোকেরা দায়িত্বশীল পদে এসে যাবে এবং যোগ্য, সৎ ও বিশ্বস্ত লোকেরা বঞ্চিত হবে। ইবনে কাছীর বলেন, এই ফরমান ইবনে তায়মিয়ার র্তাব ও প্রচেষ্ঠারই ফল ছিল।২ ঠিক তেমনি আরো একটি ফরমান জারী হয়, হত্যাকারী তথা খুনীর ওপর কোন প্রকার জুলুম কিংবা বাড়াবাড়ি করার এখতিয়ার কারোর নেই। হুকৃমত তাকে গ্রেফতার করবে এবং শরীয়ত মুতাবিক তার থেকে কিসাস (বদলা, খুনের বদলে খুন) গ্রহণ করবে । ইবনে কাহীর বলেন, এটাও ছিল ইবনে তায়মিয়ার প্রস্তাবনার ফসল ।৩ ১, মুহাম্মদ আবৃ যুহরাকৃত, ইবনে তায়মিয়া। ২. ইবনে কাছীর, ১৪শ খণ্ড ৬৬ পূ. ৩. ইবনে কাছীর, ১৪শ খণ্ড পৃ. ৬৬ আড-81000010,2-০010,
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।