সংগ্ামী সাধকদের ইতিহাস ১০৯ মিসরে সুন্নতে যুসুফী ইবনু'ল-কালানিসী বলেন, স্বয়ং ইবনে তায়মিয়া (র) আমাকে বলেছেনঃ সুলতান যখন আমাকে একান্তে ডেকে নিলেন তখন তিনি আমাকে সে সব কাষীকে হত্যার ব্যাপারে ফতওয়া চান যারা জাশনগীরকে সমর্থন করেছিল এবং সুলতানকে অপসারণের ব্যাপারে ফতওয়া প্রদান করেছিল। তিনি আমাকে সেই ফতওয়া বের করে দেখিয়েছিলেনও। এরই সাথে তিনি আমাকে এও বলেন ৪ এ সমস্ত লোকই আপনার বিরুদ্ধে হাঙ্গামা বাধিয়েছিল এবং আপনাকে কষ্ট দিয়েছিল। সুলতানের উদ্দেশ্য ছিল, আমি যেন তার কথায় প্রভাবিত হয়ে তাদেরকে হত্যার ফতওয়া দিই। আমি তার মতলব ধরে ফেলি এবং আমি এঁ সমস্ত কাষী ও “আলিম-উলামার প্রশংসা করতে শুরু করি এবং সুলতানের দ্বারা তাদের কোন ক্ষতি হোক তারও ভীষণ বিরোধিতা করি । আমি সুলতানকে বলি ঃ আপনি যদি তাদেরকে হত্যা করেন তবে এতে আপনার কি লাভ? আপনি তো তাদের বিনিময় পাবেন না। তিনি এরপরও আমাকে (উত্তেজিত করবার জন্য)বললেন $ আপনার ক্ষতি করবার জন্য চেষ্টার কোন ক্রুটি তারা করে নি এবং আপনাকে হত্যা করবার জন্য তারা বারবার ষড়ন্ত্র করেছে। আমি বললাম ঃ আমার ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আমার নীতি হল, কেউ যদি আমাকে কষ্ট দেয় তজ্জন্য তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আমি তাকে সম্পূর্ণরূপে মাফ করে দিই । আর কেউ যদি আল্লাহ্ ও আল্লাহ্র রসূলের সঙ্গে অপরাধ করে থাকে তাহলে আল্লাহ নিজেই তার বদলা নেবেন। আমি আমার নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করি না। এভাবে আমি তাকে বোঝাতে থাকলাম। শেষাবধি সুলতান তীদের অপরাধ ক্ষমা করলেন ।১ ইবনে কাহীর লিখেন, মিসরে ইবনে তায়মিয়া (র)-র সর্বাপেক্ষা বড় প্রতিপচ্চ ও প্রতিদ্বন্্ী মালিকী মযহাবের কাষী ইবনে মাখলূফ বলতেন ৪ আমরা ইবনে তায়মিয়ার মত উদার হৃদয়বিশিষ্ট কোন মানুষ আর দেখিনি । আমরা তার বিরুদ্ধে সুলতানকে উত্তেজিত করতে সাধ্যমত চেষ্টা করেছি (যদিও আমরা তাতে সফল হইনি)। কিন্তু তিনি যখন ক্ষমতা পেলেন, তখন আমাদের সবাইকে পরিষ্কার মাফ করে দিলেন। শুধু তাই নয়, বরং আমাদের হয়ে ওকালতি করলেন।২ সুলতানের সঙ্গে বৈঠকের পর শায়খ (র) কায়রোয় এলেন এবং আগের মতই পঠন-পাঠন, সংক্কার-সংশোধন ও তাবলীগী কর্মে মগ্ন হয়ে পড়লেন। তার মুক্তির খবর পেয়ে আগ্রহী ও অত্যুৎসাহী বিদ্যার্থী, তার ভক্ত ও অনুরক্তবৃন্দ ১ ইবনে কাছীর, ১৪শ খণ্ড. ৫৪ পৃ.। ২. প্রাগুক্ত। আস-21000010,2-০010,
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।