১০৮ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) আগের মতই সাদা পাগড়ী ব্যবহারের অনুমতি প্রদান করা হোক ।১ বিনিময়ে তারা শাহী কোষাগারে বার্ষিক সাত লক্ষ দিরহাম অতিরিক্ত রাজন্ব প্রদানের প্রস্তাব দিয়েছে। এ সময় দরবারীদের মাঝে এক ধরনের নীরবতা পরিলক্ষিত হচ্ছিল। এঁদের ভেতর "আল্লামা ইবনু'য-যামালকানীও ছিলেন। কাষী ও “আলিমদের প্রতি লক্ষ করে সুলতান এ ব্যাপারে তাদের অভিমত জানতে চান। কিন্তু এরপরও তারা মুখ খোলেন নি। এ সময় ইবনে তায়মিয়া (র) তার হাটুর ওপর ভর করে বসে পড়েন এবং অত্যন্ত আবেগোদ্দীপনা ও ক্রোধের সঙ্গে আলোচনা শুরু করেন এবং উযীরকে কড়া ভাষায় জেরা করতে থাকেন। এ সময় তার কণ্ঠস্বর ক্রমেই উচ্চ গ্রামে উঠছিল এবং সুলতান তাকে শান্ত করবার চেষ্টা করছিলেন। সে সময় ইবনে তায়মিয়া রে) এভাবে কথাবার্তা বলেন যেভাবে কথা বলতে অপর কেউ সাহস করতে পারত না। তিনি সুলতানকে সম্বোধন করে বলেন ঃ নিতান্তই আফসোসের বিষয় হবে, (সিংহাসন পুনঃপ্রাপ্তির পর) আপনার এই প্রথম দরবারের উদ্বোধন এমন কোন কার্ষের দ্বারা হয় যদ্বারা আপনি এই নশ্বর পৃথিবীর নিকৃষ্ট স্বার্থের জন্য যিশ্বীদের কোন সহায়তা করেন। আল্লাহ পাক আপনার ওপর কত বড় অনুগ্রহ করেছেন যে, আপনার হত সাম্রাজ্যকে আপনার হাতেই ফিরিয়ে দিয়েছেন, আপনার শক্রুকে হেয় ও অপমানিত করেছেন এবং আপনার প্রতিপক্ষের ওপর আপনাকে জয়যুক্ত করেছেন। এতদ শ্রবণে সুলতান বললেন, এ আইন তো জাশনগীরের তৈরী । জওয়াবে ইবনে তায়মিয়া বললেন $ এটা তো আপনারই ফরমানে হয়েছিল, সে সময় জাশনগীর আপনারই নায়েব ছিলেন । সুলতান ইবনে তায়মিয়া (র)-র এই সত্য কথনে অত্যন্ত প্রীত হন এবং উক্ত আইন পূর্বের মতই বহাল থাকে ।২ ১. বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা “আলিমদেরকে এই সিদ্ধান্তে পৌছুতে বাধ্য করেছিল, ইসলামী সাম্রাজ্যের অমুসলিম প্রজাদের পোশাক-পরিচ্ছদে কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্াদি থাকা দরকার। ক্রুসেড যুদ্ধের পর মিসর ও সিরিয়ায় এমন বিপুল সংখ্যক ত্রিস্টান থেকে গিয়েছিল যারা এসব দেশের নাগরিক ছিল নাং বরং তারা ভিন দেশ থেকে এসেছিল। এরা বহিরাক্রম' পক্ষে স্বচ্ছাপ্রণোদিতভাবে গুপ্তচর বৃত্তি করত । এ ছাড়াও তারা মুসলিম সমাজ জীবনে অনুপ্রবেশ করে নিজেদের প্রভাব বিস্তার করত। ৭২১ হিজরীর সংঘটিত ঘটনাবলীর বর্ণনা দিতে গিয়ে ইব্নে কাহীর লিখেছেন, ২রা জুমাদা'ল-উলা তারিখে কায়রো নত পু সলনি কি মসজিদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিষ্স্ত হয়। লোকেরা এই দুর্ঘটনায় এতটাই অভিভূত ছিল যে, আসাদ ডা করের তর শয়তানীই এর জন্য দায়ী । তারপর থেকে এই নির্দেশ জারী করা হয়, ব্িস্টানেরা নীল রঙের পোশাক পরিধান করবে, পাগড়ীতে ঘণ্টি বাধবে এবং কোথাও তাদের সাহায্য-সহায়তা এরহণ করা হবে না। এরপর অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি আর ঘটে নি। এসব অভিজ্ঞতার পর কিছুকাল থেকে মিসরের খ্রিস্টানদের ওপর নির্দেশ ছিল, তারা যরদ বর্ণের পাগড়ী পরবে। সুলতান নাসিরের পুনরাগমনে খ্িষ্টানেরা উক্ত নির্দেশ বাতিল করার প্রয়াস চালিয়েছিল । ২, ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৫৪ পৃষ্ঠা। আড০-210001,2-০010,
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।