আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্বামী সাধকদের ইতিহাস ১০৭ অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, তার এই অপ্রত্যাশিত পতন ছিল আল্লাহ্‌র এক মুখলিস দা'ঈ হক-এর বিরোধিতা ও যন্ত্রণা দেবার ফলে। আর এভাবেই তিনি উচ্চারিত নিম্নোক্ত শ্লোকের লক্ষ্যে পরিণত হন ৪ ০০১১১০১০৪১1 ২১৯০ ০ 455158551১১ 45 ১৯955 ১১4৪ ইবনে তায়মিয়া (র)-র মুক্তি ও শাহী সুম্মান লাভ ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক শায়খ আলামুদ্দীন আল-বারযালী বলেন, ঈদের দিন সুলতান যখন মিসরে প্রবেশ করলেন তখন তীর সবচেয়ে বেশী তাড়া ও চিন্তা ছিল ইবনে তায়মিয়া (র)-কে মুক্তি দিয়ে যথোপযুক্ত সম্মান ও তা'জীমের সঙ্গে মিসরে নিয়ে আসার । অনন্তর পরদিনই (৭০২ হিজরীর ২রা শওয়াল) আলেকজান্ত্রিয়াতে সুলতানের তলবনামা গিয়ে পৌছে এবং ৮ই শওয়াল তারিখে তিনি মিসরের উদ্দেশে রওয়ানা হন। বিরাট একদল মানুষ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা সহকারে তাকে বিদায় জানায় । ইবনে তায়মিয়া (র) শাহী দরবারে পৌছুলে সুলতান নিজেই কয়েক কদম অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা জানান সুলতানের সঙ্গে মিসর ও সিরিয়ার কাষী ও প্রখ্যাত “উলামায়ে কিরামও উপস্থিত ছিলেন। কাষী জামালুদ্দীন ইবনু'ল-কালানিসী নামে সেনাবাহিনীর একজন কাষী এ সময় উক্ত মজলিসে উপস্থিত ছিলেন। ইবনে তায়মিয়া (র)-র আগমন ও সুলতান কর্তৃক তাকে অভ্যর্থনা জ্ঞাপনের চাক্ষুষ ঘটনা তিনি নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন 8 সুলতান যখন খবর পেলেন, ইবনে তায়মিয়া (র) পৌছে গেছেন অমনি তিনি দাড়িয়ে গেলেন এবং শাহী দরবারের শেষ প্রান্ত পর্যন্ত হেটে এলেন। সেখানেই দু'জনের মোলাকাত ও কোলাকুলি হয়। সুলতান ইবনে তায়মিয়া (র)-কে সাথে করে শাহী প্রাসাদের সেই অংশের দিকে অগ্রসর হন, যার খিড়কি ছিল রাজোদ্যানের দিকে উন্মুক্ত। সেখানে বসে উভয়ে ঘণ্টা খানেক যাবত একান্তে কথাবার্তা বলেন। অতঃপর পরস্পর হাত ধরাধরি করে দরবারে ফিরে আসেন। এরপর সুলতান সিংহাসনে উপবেশন করেন। সুলতানের ডান পাশে ছিলেন মিসরের কাযী ইবনে জিমা'আ আর বাম পাশে সাম্রাজ্যের উষীর ইবনু'ল-খলীল। ইবনে তায়মিয়া (র) বসেছিলেন সুলতানের সামনে তার মসনদের পাশেই । এ সময় উ্ীর সুলতানের নিকট দরখাস্ত পেশ করেন, যিম্মী (ইসলামী রাষ্ট্রের অমুসলিম প্রজা)-কুলকে আড০-81000010,2-০010,

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।