আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্রামী সাধকদের ইতিহাস ১০৫ বিচারালয়ের কাষী, ফকীহ, মুফতী, সৃফী-দরবেশ ও “উলামায়ে মুজতাহিদও। নিরেট গণুমূর্খ ছাড়া আর সকলেই তীর গুণমুগ্ধ ও ভক্তে পরিণত হয়েছেন । তার বাণী ও আলাপচারিতা সকলের নিকট পছন্দনীয় এবং সকলেই অবনত মস্তকে তার নির্দেশ মেনে চলে। সে সময় আলেকজান্দ্রিয়াতে সাবঈনিয়্যা ফেব্কার বাতিল চিন্তাধারা ও ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদ বেশ আসন গেড়ে বসেছিল। কতিপয় লোক অত্যন্ত জোরেশোরে ও উৎসাহের সঙ্গে এসব মতবাদ প্রচার করত বুদ্ধিজীবীদের আসর থেকে নির্গত হয়ে এসব 'আকীদা ও ধ্যান-ধারণা জনগণের নিকট বেশ প্রিয় হয়ে উঠছিল। এসব সৃক্ষ্াতিসূক্ম রূপক বিষয়ের চর্চার ফলে জনসাধারণের আমল-আখলাকের ওপর তার যে কুপ্রভাব পড়তে পারত এবং এর ফলে শরীয়তের প্রকাশ্য বিষয়াদির ক্ষেত্রে যে বল্পাহীন স্বাধীনতা ও দুঃসাহসিকতা প্রদর্শনের মানসিকতা সৃষ্টি হতে পারত তা হচ্ছিল। ইবনে তায়মিয়া (র) অত্যন্ত জোর ও প্রবল উৎসাহের সঙ্গে এ সব বাতিল “আকীদা ও ভ্রান্ত চিন্তাধারার বিরোধিতায় নামেন এবং সে সব প্রত্যাখ্যান করেন। তার আট মাস আলেকজান্দ্রিয়ায় থাকাকালেই এ সব বাতিল “আকীদা ও ভ্রান্ত চিন্তাধারায় ধস নামে এবং ইতর ও ভদ্র সকলেই এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে । ইবনে তায়মিয়া (রে) এদের অনেককেই তওবা করান এবং এ সব মতবাদ ও আকীদা-বিশ্বাসের একজন নেতৃস্থানীয় প্রচারকও তওবা করে ।৯ ইবনে তায়মিয়া (র) আলেকজান্রিয়ার যে স্থানে অবস্থান করছিলেন সেই স্থানটি ছিল খুবই বিস্তৃত ও নয়নাভিরাম । এর একটি খিড়কি ছিল সমুদ্বের দিকে খোলা, আর একটি ছিল শহর অভিমুখে । লোকে অবাধে তার নিকট আসা-যাওয়া করত এবং তার আলাপচারিতা থেকে উপকৃত হত। রুকন উদ্দীন জাশনগীরের পতন ইমাম ইবনে তায়মিয়া (র) জাশনগীর ও তার শায়খ-এর পতনের ব্যাপারে প্রকাশ্যে ভবিষ্যদ্বাণী করতেন এবং বলতেন, «2...-১১ ০431 «5021 ০11) 41৯1 4০০৪]। ২১৯৪৩ “তার দিন ঘনিয়ে এসেছে, তার রাজত্ব শেষ অংকে উপনীত হয়েছে এবং তার নির্ধারিত কাল নিকটবর্তী ।” এরপর তার রাজত্ব এক বছরও পেরোয় নি সুলতান নাসির ইবন কালাউন সাম্রাজ্যের শাসনভার পুনরায় স্বহস্তে গ্রহণের সিদ্ধান্ত নেন এবং ৭০৯ হিজরীর ১৩ই শা“বান তারিখে তিনি দামিশুক অভিমুখে রওয়ানা হন। দামিশৃকবাসীদের সঙ্গে তার সম্পর্ক ছিল ১. দামিশৃকবাসীদের নামে শায়খ শরফুদ্দীনের পত্র: ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৫০ পৃষ্ঠা । আড-2100010,2-০010,

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।