সংখ্ামী সাধকদের ইতিহাস ১০৩ এই বন্দী দশায় ইমাম ইবনে তায়মিয়া (র) রুটিন মাফিক নিয়মিত কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখেন । এই বন্দিত নজরবন্দীরই নামান্তর ছিল মাত্র। ছাত্র ও. “আলিম-“উলামা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন এবং তীর বিদ্যাবস্তা ও পারস্পরিক আলাপ-আলোচনা থেকে উপকৃত হতে পারতেন। গুরুতুপূর্ণ মসলা-মাসায়েলের ব্যাপারে তার নিকট ফতওয়াও গ্রহণ করা হত। কিছুকাল পরই মাদ্রাসা-ই-সালিহিয়ায় কাষী ও ফকীহদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলনে আগত মেহমানদের সম্মিলিত ইচ্ছা ও একান্তিক আগ্রহে ইবনে তায়মিয়া (র)-কে মুক্ত করে দেওয়া হয়। জনগণ তাঁকে বিপুল অভ্যর্থনা জানায় এবং পূর্বের তুলনায় আরও বেশী করে লোক তার দিকে ঝুঁকে পড়ে। রাজনৈতিক পরিবর্তন ও ইবনে তায়মিয়া (র)-র ওপর কঠোরতা বৃদ্ধি অত্যন্ত আকম্মিকভাবেই মিসরের রাজনৈতিক পরিবর্তন এত দ্রুততার সঙ্গে সংঘটিত হয় যে, ইবনে তায়মিয়া (র)-র জন্য তা বিপদাশংকা বাড়িয়ে তোলে এবং তার প্রতিপক্ষ তীর বিরুদ্ধে যা খুশী করবার মওকা পেয়ে যায়। তখন পর্যন্তও মিসরে ও সিরিয়ার প্রকৃত সুলতান ছিলেন নাসির ইবনে কালাউন, যিনি ইবনে তায়মিয়া (র)-র বিদ্যাবত্তা, নিষ্ঠা ও অপরিমেয় মর্যাদার নিদারুণ ভক্ত ছিলেন, ছিলেন সহানুভূতিশীল । ইব্নে তায়মিয়া (র)-ই তাঁকে তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে নামতে উদুদ্ধ ও অনুপ্রাণিত করে তুলেছিলেন । সুলতান তার বীরত্ব, ঈমানী শক্তি ও দৃঢ়তা নিজেই দেখেছিলেন। ৭০৮ হিজরীতে তিনি (সুলতান কালাউন) অনেকগুলো কারণে বিরক্ত হয়ে সায্রাজ্য পরিচালনার দায়িত্ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং কিব্ক-এ গিয়ে অবস্থান করার ও সেখানকার সীমিত রাজতে তুষ্টি অবলম্বনের সিদ্ধান্ত নেন। তীর এই সিদ্ধান্তে রুকন উদ্দীন বায়বার্স জাশনগীরের জন্য মিসরের সিংহাসন ফাকা হয়ে যায় এবং তিনি তার স্বায়ত্তশাসিত সালতানাতের ঘোষণা দেন। এখন তিনি মিসর ও শাম (বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান ও 'ফিলিস্তীন)-এর সার্বভৌম শাসক এবং তার শায়খ নসর আল-মুনজী এই বিশাল বিস্তৃত সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা ও বিশেষ উপদেষ্টা । ইবৃনে তায়মিয়া (র)-কে তর ধর্মীয় “আকীদা ও গবেষণালন্ধ অভিমত পোষণ করা ছাড়াও (যিনি শায়খ নসর আল-মুনজীর মানসিক প্রবণতার প্রকাশ্য বিরোধী ছিলেন) স্বয়ং সুলতান নাসির ইবন কালাউনের প্রতি সহানুভূতিশীল ও সমর্থক ছিলেন বলে মনে করা হত । এজন্য তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পক্ষে ধর্মীয় ও রাজনৈতিক আস-8170001,2-০010,
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।