আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১০২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) কিন্তু এতেও ইমামের বিরুদ্ধে বিক্ষোভ প্রশমিত হয় নি। তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল, তিনি প্রকাশ্যে এ কথা প্রচার করেন, আল্লাহ ভিন্ন অপর কারোর দোহাই পাড়া যাবে না এবং স্বয়ং সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর ব্যক্তিসত্তার নিকট আশ্রয় ভিক্ষা করাও জায়েয নয়। এ অভিযোগ পেশ হলে কতক “আলিম-'উলামা বলেন, এতে তো দোষের কিছু নেই (অর্থাৎ একথা বলার জন্য ইমামকে অভিযুক্ত করা চলে না)। কাধীউ'ল-কুযাত কেবল এতটুকু বললেন, এ কথার ভেতর অবশ্যই কিছুটা বেয়াদবী আছে। কিন্তু কেউই বলেনি, একথা কুফরের সীমারেখায় গিয়ে পৌছেছে । ফলে এ অভিযোগও মাঠে মারা যায়। অবশেষে নিত্য দিনের অভিযোগ, বিক্ষোভ ও হৈ-হাঙ্গামায় হুকুমতও অতিষ্ঠ হয়ে উঠেছিল । হুকুমত শায়খ-এর সামনে তিনটি প্রস্তাব পেশ করে এবং তন্মধ্যে যে কোন একটি বেছে নেবার পরামর্শ দেয়ঃ তিনি তাঁর স্বদেশ দামিশৃকে ফিরে যাবেন অথবা আলেকজান্ত্রিয়ায় অবস্থান গ্রহণ করবেন। কিন্তু উভয় ক্ষেত্রে তাকে কতক শর্ত মেনে চলতে হবে, নতুবা তিনি কারাগারে গমন করবেন। শায়খ (র) শেষোক্ত প্রস্তাবটিতে অগ্রাধিকার প্রদান করেন। কিন্তু তাঁর ছাত্র ও বন্ধু-বান্ধব তাঁকে দামিশ্ক সফরে যাবার জন্য পীড়াপীড়ি করতে থাকে এবং তাদের পীড়াপীড়িতে তিনি তা মঞ্জুর করেন এবং ৭০৭ হিজরীর ১৮ই শাওয়াল তারিখে তিনি রওয়ানা হয়ে পড়েন। কিন্তু সেদিনই তাকে মিসরে ফিরিয়ে আনা হয় এবং বলা হয়, হুকুমত আপনার জেলখানায় থাকাকেই সঙ্গত মনে করছে। কিন্তু কামী ও “আলিম-'উলামা এবার দ্বিধান্বিত ছিলেন এই ভেবে, এবার তিনি কোন্‌ অভিযোগের কারণে জেলে যাবেন। মালিকী মযহাবের কাষী শামসুদ্দীন আত-তিউনিসী পরিষ্কার ভাষায় বলেন, তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি (বিধায় তাকে জেলে পাঠানো যুক্তি ও ন্যায়নীতি বিরোধী)। নৃরন্দীন মালিকীও ব্যাপারটা বুঝে উঠতে ও মেনে নিতে পারছিলেন না। তিনি নিশ্চুপ ছিলেন। *আলিম-“উলামা ও বিচারকগণের এই মানসিক টানা-পোড়েন দেখে নিজেই ফয়সালা করেন, তিনি নিজের থেকেই জেলে যাবার জন্য তৈরী । নৃরুদ্দীন আয-যাওয়াদী বলেন, তাকে এমন জায়গায় রাখা না হোক যা হবে তার মর্যাদা উপযোগী । হুকুমতের পক্ষ থেকে বলা হয়, জেলের ক্ষেত্রে তাঁর প্রতি কোনরূপ আনুকুল্য প্রদর্শন কিংবা বিশেষ সুবিধা প্রদানের তারা বিরোধী। এজন্য তারা আদে প্রস্তুত নন। ১./| ৮3। ৮৮০১3৮০ 51১11 (হুকুমত তো তাকে সেখানেই রাখতে চায় যার নাম জেলখানা)। অনন্তর বিচারকদের বন্দিতে তাকে পাঠিয়ে দেওয়া হয় এবং এ অনুমতি প্রদান করা হয়, খেদমতের জন্য কেউ তাঁর সঙ্গে থাকতে পারে ।১ ১. বিস্তারিত জানতে চাইলে দ্র. ইব্‌ন কাছীর, ১৪খ, ৪৬ পৃষ্ঠা । আস০-21000010,2-০010,

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।