আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৯৯ যায় যে, এ সফর রোযা ও উধূর সাথে সম্পন্ন করার সংকল্প তিনি করে রেখেছিলেন-যা" অক্ষরে অক্ষরে পালিতও হয়েছিল। ২৯শে এপ্রিল সোমবার বোম্বে থেকে আমরা করাটী রওয়ানা হই। করাটী বিমানবন্দরে অভ্যর্থনার জন্য অনেক লোকের সমাবেশ হয়। মাওলানা মুফতী মুহাম্মদ শফী সাহেব দেওবন্দীও সেখানে উপস্থিত ছিলেন। যুহরের নামায ও রম্খসতী দু'আ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে জেদ্দার পথে আমরা পাড়ি জমালাম। এ সফরে শায়খ তাঁর নিজের ভাষায় £ 4)| ০ 25৯০ 0৮৮ ৮হাকাহতিতি অর্থাৎ তওবার উদ্দেশ্যে এক নাগাড়ে দু" মাস রোযা পালনের নিয়্যাত করেন এবং বন্ধুবান্ধব ও মুরুবীদের পুনঃ পুনঃ অনুরোধ সর্তেও খায়বরের সফর পর্যন্ত তা” পালন করেই যান। মদীনা তাইয়্যিবার এ সফরে (যাতে শায়খ এক নাগাড়ে দু'মাস রোযা থাকার নিয়্যাত করেছিলেন) শায়খ প্রতিদিন মাগরিবের প্রাক্কালে বাবে-জিব্রীল দিয়ে (মসজীদে নববীতে) ঢুকে রওজা শরীফের সম্মুখ দিয়ে যেতে ডানদিকের যে প্রলম্বিত প্রাচীর সেখানে পবিত্র কদমদ্বয়ের দিকে মুখ করে প্রাচীরের পাশ ঘেঁষে বসে পড়তেন এবৎ নামাযের সময় ছাড়া বাকী সময়টুকু মুরাকাবা বা ধ্যানরত অবস্থায় কাটিয়ে দিতেন। এভাবে বসা থাকা অবস্থায় যখন ইফতারের সময় হতো তখন এক গ্লাস জমজমের পানি নিয়ে ইফতার করতেন। তারপর ইশা পর্যন্ত পানাহার বর্জন করে ধ্যানরত অবস্থায় সেখান কাটাতেন। সে সময় কোন কথা বলা বা অন্য কোন কিছুর দিকে মন নিবিষ্ট করা তাঁর জন্য খুবই কষ্টকর হতো। ইশার নামাযান্তে তিনি বেরিয়ে আসতেন। মোটর গাড়ী প্রস্তুত থাকতো । গাড়িতে বসা অবস্থায় আর এক গ্রাস শরবত বা পানি পান করতেন। এই অধমও তীর সঙ্গেই থাকতো । আবাসস্থল মসজিদে নূরে পৌছার পর দস্তরখান বিছানো হতো । তখন খাওয়া দাওয়া করতেন। ভাবতেও অবাক লাগতো, একাধারে তিন চার ঘন্টা কি ভাবে তিনি অত্যন্ত আদবের সাথে মুরাকাবায় বসে কাটাতেন, অথচ এঁ সময় তাঁর ঘন ঘন প্রশ্রাবের বেগও হতো। ইফতারের স্থলে যে আহার হতো, তাও অনেক বিলম্বে হতো। অন্তর্নিহিত প্রেরণা, বাতিনী শক্তি এবং আধাত্মিক উচ্চ সম্পর্ক ছাড়া এটাকে আর কিছু বলে অভিহিত করার কোনই পথ নাই। ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।