আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) অন্তিম দিনগুলি পর্যন্ত অব্যাহতভাবে চলছিল। ৯০ হিজরীর ২৩ রজব তারিখে "মুসালসালাত” উপলক্ষে দেড় হাজার লোকের সমাবেশ হয়-যাতে অনেক বড়দরের আলিম-উলামা এবং মাশায়েখও উপস্থিত ছিলেন।৯ হিজাযের পঞ্চম ও ষষ্ঠ সফর ১৩৮৬ হিজরী (১৯৬৭ ই২-এর পরে যখন হযরত শায়খ হিজাযে কর্মরত তাবলীগী কর্মীবৃন্দের চাহিদা এবং মাওলানা ইনামুল হাসান সাহেবের অনুরোধে হিজায সফর করেন এবং হজের পর হিন্দুস্থান ফিরে আসেন, তার দু'বছর পর ১৩৮৯ হিজরীর সফর (১৯৬৯ ইৎরেজীর এপ্রিল) মাসে পুনরায় তিনি হিজায যাত্রা করেন। এ সফরে পেকার্ড ওয়াচ কোম্পানীর হাজী মুহাম্মদ শফী সাহেব তীর সাথে যাবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু তাঁর একটি মামলার তারিখ থাকায় তিনি সঙ্গে যেতে পারেননি। হযরত শায়খ আমাকে এ সফরে তীকে সঙ্গ দিতে পারবো কিনা জিজ্ঞাসা করলেন। আমার প্রতি বছরই এক দু'বার রাবেতায়ে আলমে ইসলামী ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাসমিতি উপলক্ষে হিজাযে যেতেই হয়। আমি বললাম, এবার তো সেখানে যাওয়ার মতো কোন উপলক্ষ এখনো পড়ে নাই। কেননা রাবেতা বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন সভা এখনো আয়োজন করা হয়নি। উত্তর শুনে শায়খ চুপ হয়ে গেলেন। কিন্তু তাঁর নিকট থেকে বিদায় গ্রহণ করে লক্ষ্বৌ আসতেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একটি পত্র এই মর্মে পেলাম যে, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের একটা জরুরী সভা আহ্বানের জন্য চ্যান্সেলর (আমীর ফাহ্দ)-এর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং জরুরী সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হচ্ছে। সাথে সাথে শায়খকে এ গায়েবী ইন্তেযামের সংবাদ দেওয়া হলো। এতে অত্যন্ত স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আমি প্রিয় মওলবী মঈনুল্লাহ্‌ নদী এবং মাওলানা সাঈদুর রহমানকে নিয়ে দিল্লী থেকে হযরতের সাথী হয়ে ঠোলাম। ৮ই সফর ১৩৮৯ হিঃ (২৬শে এপ্রিল ১৯৬৯ ইথ তারিখে দিল্লী থেকে আমরা বিমানযোগে বোস্বের পথে রওয়ানা হয়ে পড়লাম। শায়খের সাথে চললেন আলহাঙ্জ আবুল হাসান। পথিমধ্যে যাত্রীদেরকে যে মিষ্টান্নদ্ারা আপ্যায়িত করা হয় তার খানিকটা আমি শায়খের খেদমতে পেশ করলে তিনি বললেন ৪ মওলবী সাহেব! আমি রোযা আছি। জানতে পারলাম, এটা ছিল তার খুশী ও শোকরানার রোযা। তাঁর "অপবীতী” পাঠে জানা ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।