আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ হায়াতে শায়খুল হাদীছ য!ওলানা যাকারিয়া (র) একটি পুরনো অভ্যাস ছিল বিশেষ ঘটনা-দুর্ঘটনা, মৃতব্যক্তিদের মৃত্যু দিনে তাঁদের সম্পর্কে লেখা, আপন পীর ও মুরঘীস্থানীয়দের বন্ধুবান্ধবের বা প্রিয়জনদের আগমন নির্গমন, তাঁদের সফর ও বিশেষ বিশেষ অবস্থাদি লিপিবদ্ধ করে রাখা তীর এ রোজনামচা বা ডায়েরীতে চান্দু ও সৌর বছরের দিন কাল সন লিখে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে লিখিত হতো। এরই সাহায্যে হযরত মাওলানা ইলিয়াস (র.) হযরত রায়পুরী, সর্বোপরি মাওলানা ইউসূফ সাহেবের জীবনী থ্রস্থ প্রণয়ন সম্ভবপর হয়েছে। মাওলানা মাদানী (র.) সম্পর্কেও এতে যথেষ্ট জ্ঞাতব্য বিষয়াদি সন্নিহিত হয়েছে। উক্ত বুযুর্গগণ ছাড়াও অনেক খাদেম ও মুরীদের ঘটনাবলীও তাতে বিস্তারিত ভাবে লিপিবদ্ধ রয়েছে। এ অনেকটা সেই 'জামে-জাহীনুমা' ধরনের পিয়ালা আর কি- যাতে গোটা বিশ্বই প্রতিফলিত হয়েছে। এতে হিন্দুস্তান ও বহির্বিশ্বের অনেক ব্যক্তিত্বের জীবনী ও কুলপঞ্জী বিধৃত হয়েছে। ভাবতেও আশ্চর্য লাগে, এত ব্যস্ততার মধ্যেও শায়খ এগুলো লিপিবদ্ধ করার জন্য সময় করতেন কী করে? পত্রিকা পড়ার অভ্যাস তাঁর সর্বদাই ছিল। নিষ্ঠা সহকারে গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকাগুলি সংরক্ষণ করা হতো। শায়খ তীর অবসর সময়ে সেগুলো দেখে নিতেন। দুনিয়ার হালচাল এবং বিভিন্ন দলের মেজাজ ও তৎপরতা সম্পর্কে জ্ঞাত থাকার ব্যাপারে সর্বদাই তীর উৎসাহ ছিল। কিন্তু চোখে পানি আসার অসুবিধা দেখা দেওয়ায় এবং পড়াশুনার জন্য বিশেষ কীচের সাহায্য গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেওয়া পর পত্রিকা পাঠের অভ্যাস প্রায় ছেড়েই দেন। কখনো কোন গুরুত্বপূর্ণ ব্যাপার থাকলে তা অন্যদের দ্বারা পড়িয়ে শুনে নিতেন কিন্তু মানসিক সচেতনতার ব্যাপারে তখনো বিন্দুমাত্র তারতম্য সূচিত হয়নি। চোখে পানি আসা রোগ ও আলীগড়ে অবস্থান চোখে পানি আসা শুরু হয়েছিল ১৯৬০ সালের ডিসেম্বর মাস থেকে। তীর ব্যস্ততা ও চোখে ছানিপড়া পূর্ণ না হওয়াতে অপারেশন বিলম্বিত হচ্ছিলো । আলীগড়ের ভক্তবৃন্দ (যাঁদের মধ্যে হাজী আযীমুল্লাহ সাহেব ও হাজী নসীরদ্দীন সাহেব বিশেষভাবে উল্লেখযোগ্য) এবং বন্ধুবান্ধব ও খাদেমদের পুনঃপুনঃ বলার পর প্রথমবার আলীগড়ের বিখ্যাত চক্ষু হাসপাতাল গান্ধী আই হসপিটালে ভর্তি হলেন ১৯৭০ সালের ৮ই মার্চ (মুতাবিক ২৯শে যিলহাজ্জ ১৩৮৯ হিঃ) তারিখে। ১৪ই মার্চ তারিখে উক্ত হাসপাতালের বিখ্যাত সার্জন ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের চক্ষু ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।