সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৯৫ প্রতি অনুরাগ, নবী করীম (স)-এর প্রেমে মাতোয়ারা মনের প্রভাব পড়তো উপস্থিত সকলের উপর। কোন কোন সময় ক্ষণিকের জন্যে যেন একটা বিদ্যুত্প্রবাহ খেলে যেতো সারা মজলিসে। বিশেষতঃ কিতাব খতম ও দু'আর সময় হৃদয়ানুভূতি ও আবেগ পুরো মজলিসে ছেয়ে যেতো। নবী করীম (স)-এর ওফাত সংক্রান্ত হাদীছসমূহ পাঠের সময় সত্যমের বাঁধ টুটে যেতো । চক্ষুদ্ধয় অশ্রুসজল হয়ে উঠতো এবং গলার স্বর ধরে যেতো। আসরের নামাযের পর বাসস্থানে বসতো আম-মজলিস। সারা আঙিনা আগন্তুকে তরে উঠতো । তাতে মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং মেহমানদের অনেকেও থাকতেন। এ সময় ও চায়ের ব্যাপক আয়োজন থাকতো । এ সময়ই তীর তাবিজাদি লেখার সময় ছিল। মাগরিবের নামাযের পর দীর্ঘক্ষণ ধরে মসজিদেই অবস্থান করতেন। কোন বিশেষ মেহমান বা প্রিয়জন আসলে এ সময় তীদেরকে একান্তে সময় দিতেন। ইশার নামাযের পূর্বে আবার দস্তরখান বিছানো হতো। কিন্তু শায়খ দীর্ঘকাল ধরে রাতের বেলা খেতেন না, তবে কোন ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জন আসলে তাঁদের খাতিরে কখনো কখনো দু'চার গ্রাস খেয়ে নিতেন। ইশার পরও কিছুক্ষণ সীমিত ও বিশেষ মজলিস চলতো। এ মজলিসে সাধারণতঃ তীর ঘনিষ্ঠ ও সার্বক্ষণিক খাদিমগণ বা বিশিষ্ট মেহমান ও প্রিয়জনরাই থাকতেন। তারপর বিশ্রামের পালা। জুমুআর দিন জুমুআর নামাযের পূর্বে বিভিন্ন এলাকা ও গ্রামগঞ্জ থেকে আগত মুরীদানদের মজলিসে বসার অনুমতি থাকতো। এ সময় বয়আতপ্রার্থীদেরকে নতুনভাবে বয়আতও করা হতো এবং যিকির ও আত্মশুদ্ধির সবকও দেওয়া হতো। এ সংখ্যা দিন দিন এতই বৃদ্ধি পেতে থাকে যে, সারা আঙিনা এবং সদর অন্দর সব জনাকীর্ণ হয়ে উঠতো। তারপর জুমুআর প্রস্তুতি শুরু হতো। জুমুআ এ পর্যায়ে নিকটবর্তাঁ হাকীম আইয়ুব সাহেবের ছোট মসজিদেও আদায় করা হতো। আহার- বিহার অবশ্যই জুমুআর পরে হতো আসরের মজলিসে-আম জুমুআর দিন মুলতবী থাকতো । শায়খের সুদীর্ঘ কাল পর্যন্ত আসর-মগরিবের মধ্যবর্তী সময় দু'আ-দরূদ ওযীফা-মুরাকাবার অতিবাহিত করার অভ্যাস ছিল। বলতেন, আব্বাজানেরও অভ্যাস তা-ই ছিল। এঁদিন চায়ের আয়োজন হতো মাগরিবের পর। শায়খের এসব জ্ঞানসাধনা, গবেষণা ও তত্বানুসন্ধান এবং দ্বীনি ও রূহানী সাধনার ব্যস্ততা (যার বর্তমানে অবসর বলে কিছু তীর জীবনে ছিল না) সত্তেও আর ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।