৯৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) নেহাৎ প্রয়োজন ও খুব কম সময়ের জন্য ছাড়া কেউ যেন সেখানে গিয়ে তাঁর একাগ্রতায় বিদ্বু না ঘটায়। এ সময় খাস মেহমান ও ঘিকিরকারী প্রিয়জনদের জন্য বাইরে আঙিনায় বসে যিকরে-জাহ্্রী বা সশব্দে যিক্র করার অনুমতি ছিল। তাতে শায়খের একাণ্রতায় বিঘ্ব হতো না। সাড়ে এগারটায় তিনি নীচে তশরীফ নিয়ে আসতেন। দস্তরখান বিছানো হতো। প্রচুর সংখ্যক মেহমান বসতেন দস্তরখানে। প্রায়ই দু'তিন পালা বসতে হতো মেহ্মানদের। শায়খের পরিভাষায় পয়লা পিড়ী, দুসরী পিড়ী। শায়খ শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার মধ্যে শামিল থাকতেন এবং এমন ধীর গতিতে ও অল্প অল্প করে খেতেন যে, সর্বপ্রথম ব্যক্তিটি থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তিটি পর্যন্ত তীর সঙ্গ পেতো। খাবারও হতো রকমারি। বিবিধ প্রকারের ব্যঞ্জনাদি প্রচুর পরিমাণে থাকতো । বার বার বলে বলে মেহমানদেরে খাওয়ানো হতো। এমনকি নবাগতও এ দস্তরখান সম্পর্কে অনভিজ্ঞ অনেকে বলাবলির কারণে অভ্যাসের চেয়ে বেশী খেয়ে কষ্টও ভোগ করতেন। গভীরভাবে যারা লক্ষ্য করতেন তীরা বুঝতে পারতেন যে, শায়খ নামেমাত্রই খাওয়ায় শামিল, নতুবা তাঁর আহার্ষের পরিমাণ এতই অল্প হতো, যে এত অল্প আহার্ধ গ্রহণ করে কী ভাবে এত কঠোর পরিশ্রম করতে পারেন তা রীতিমত বিম্বয়ের উদ্রেক করতো। কিন্তু বাহ্যিকভাবে দস্তরখানে তীর উপস্থিতি দেখে কারো পক্ষে এটুকু ঠাহর করা খুবই মুশকিল ছিল যে, সুশীলমনা উদারচিত্ত মেজবান নিজে কত অল্প খাচ্ছেন। খাওয়ার আগেই ডাক এসে যেতো। চিঠি পত্রের উপর একবার নজর বুলিয়ে নিতেন। চিঠিপত্রের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। হিজায যাত্রার প্রাক্কালে দৈনিক ৩০/৪০ খানার মধ্যে হতো পরবর্তীকালে তা” ৫০/৬০ পর্যন্ত পৌঁছে যেতো। আহার্য গ্রহণের পর তিনি বিশ্রাম গ্রহণে বাধ্য হতেন। সাড়ে বার একটা তাতে বেজে যেতো। এ সময়টাই ছিল তাঁর বিশ্রাম গ্রহণের সময়। যুহরের পর এক ঘন্টা ডাক উপলক্ষে এবং এ সময়ই কোন প্রিয়জনের সাথে কথাবার্তায় অতিবাহিত করতেন। এক ঘন্টা কাটিয়ে চলে যেতেন হাদীছের দরস দানে। প্রথমে এ দরস হতো দ্বিতলে অবস্থিত ছাত্রাবাসের দারুল হাদীছে । তারপর তীর আরোহণের এবং চলাফেরার অসুবিধা দেখা দিলে তা” ছাত্রাবাসের মসজিদে স্থানান্তরিত হয়ে যায়। মাওলানা হাফিয আবদুল লতীফ সাহেবের ওফাতের পর বুখারী শরীফ তিনিই পড়াতেন। তাঁর সে দরসের অবস্থা ছিল দর্শনীয়। হাদীছের প্রতি শ্রদ্ধাবোধ, সুন্নতের ড$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।