সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৯৩ ফজরের নামাযের কিছুক্ষণ পরেই৪ কীচাঘরে তশরীফ নিয়ে আসতেন এবং এক বিরাট জামাআতের সাথে চা পান করতেন। উপস্থিত লোকজনের সংখ্যা ৫০/ ৬০ জনের কম কৃচিতই হতো। কোন কোনদিন সংখ্যা অনেক উপরেও উঠে যেতো। কিছু লোকের জন্য নাশতার ব্যবস্থাও থাকতো । কিন্তু শায়খ নিজে এ সময় কেবল চা-ই পান করতেন। কোন বিশেষ মেহমান বা প্রিয়জন আসলে বা কোন মেহমানের সাহারানপুর অবস্থান স্বল্পকালের হলে বিশেষ অবস্থায় একান্ত কিছু আলাপ করতেন। তারপরই চলে যেতেন বালাখানায় তাঁর ইলমী ও কিতাবাদি রচনার কাজে। শীত, গ্রীম্ম, ঝড় বৃষ্টি, আন্দোলন, কোন বড় মেহ্মানের উপস্থিতি কিছুতেই তাঁর সে অভ্যাসের মধ্যে বড় একটা বিরতি বা ব্যতিক্রম হতো না। কোন কোন সময় বলতেন, হযরত রায়পুরী বা অনুরূপ কোন বড় বুযুর্গের আগমনে আমি আমার এ সময়সূচির একটু ব্যতিক্রম করতে উদ্যত হলে আমার মাথা ধরে যেতো। অনুমতি নিয়ে কিছুক্ষণের জন্য গিয়ে কিছু কাজ করে আবার ফিরে আসতাম। অধিকাংশ সময় তীরাই তীকে অনেক বলে কয়ে বিদায় নিয়ে নিতেন এবং তাঁর কাজে বিদ্ব সৃষ্টি করতে পসন্দ করতেন না। উপরতলার বসার ঘরটি না দেখার মতোই ছিল আর না শোনার মতই। একটি ছোট কামরা । কিতাবাদি দ্বারা এমনি পরিপূর্ণ যেন এর দরজা-প্রাটার সবই কিতাবাদির দ্বারা নির্মিত। এই বিপুল কিতাব সম্ভারের মধ্যে তিনি যখন "আশ্রয়” নিতেন, তখন মনে হতো যেন কোন পাখী সারাদিন তার সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন থাকার পর এবার তার নীড়ে এসে বসেছে। তাঁর সে সময়কার অধিষ্ঠানকে উর্দু কবি খাজা মীর দর্দের ভাষায় এভাবে ব্যক্ত করা যায়। তে রড শত চে 21 215 ৬ শত ৮৮ 2 2৩৮৫ 2 এ১ লক এ লি জনি পরত "কোন্ গরজে দর্দ তোমার শরাবখানায় যাওয়ার তাড়া? দেলের মাঝের পেয়ালা যে করছে সদা পাগল পারা। যদি কেউ বিশেষ প্রয়োজনে কোন কথা বলার জন্যে বা কোন প্রিয়জন একটু দেখা করার জন্যে সেখানে যেতেনও তবে বসার জায়গা পাওয়া ছিল ভারী মুশকিল। চারদিকে কিতাবের স্তূপ। এক আধখানা চামড়া বা চাটাইর ফরশ, ওষুধ পত্রের কিছু পুরনো শিশিবোতল, চতুর্দিকে জ্ঞানরত্বের ছড়াছড়ি । সাড়ে এগারটা পর্যন্ত শায়খ একাণ্রচিত্তে সেখানে বসে কাজ করতেন। তীর একান্তই কাম্য ছিল ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।