৯২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) খেতেন। চারটায় হযরত শায়খ বিশিষ্ট সাথীদেরকে নিয়ে পুনরায় হেরেম শরীফ চলে যেতেন। এবং অত্যন্ত ওযরপ্রস্ত থাকার দরুন গাড়িতে বসে বসে ৩/৪ তওয়াফ করতেন, ছয়টা বাজে হেরেম থেকে ফিরে এসে হযরত শায়খ বিশ্রাম নিতেন। দশটায় তাহাজ্জুদের আযান এবং প্রায় ১১টায় ফজরের নামায আদায় হয়ে থাকে।” হজ্জ সম্পন্ন হওয়ার পর এবং মক্কা মুয়ায্যমায় বেশ কিছু দিন অবস্থান শেষে মদীনা তাইয়্যিবায় রওয়ানা হন। সেখান থেকে ২২শে এপ্রিল মকা শরীফে আসেন এবং দুই দিন সেখানে অবস্থানের পর জেদ্দায়। ২৬ তারিখে জেদ্দা থেকে করাচী, সেখান থেকে ২৮ তারিখে দিল্লী যাত্রা করেন। সেখানে পূর্ব ধারণা অনুযায়ী অভ্যর্থনাকারীদের ভিড় ছিল। শুক্র ও শনিবার দিল্লীতে অবস্থান করে ৩০শে এপ্রিল রোববার দশটার দিকে সাহারানপুর তশরীফ নিয়ে আসেন! কীঁচা ঘরে উযু করে মসজিদে তশরীফ নিয়ে যান। সেখানে দু'রাকআত নামায আদায়ের পর উপস্থিত সকলের সাথে মুসাফাহা করেন। আত্মীয়স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ কারো সাথেই নামাযের পূর্বে মুসাফাহা করেন নি। এ সময়ই বাদ আসর দু'আর এলান করা হয়। সে অনুসারে নতুন ছাত্রাবাসের মসজিদে মাওলানা ইনামুল হাসান দু'আ করান। তাতে শহর ও আশেপাশের এলাকার অনেক লোক অংশগ্রহণ করেন। সোমবার সকালে চা পানের পর উভয় হযরত আরও কয়েকজন সঙ্গীসাথীসহ গাঙ্গুহ্ তশরীফ নিয়ে যান এবং মধ্যাহ্নে খাবার সময়ে ফিরে আসেন । যুহরের পর মাওলানা ইনামুল হাসান সাহেব নিযামুদ্দীনে ফিরে যান এবং হযরত শায়খ বুখারী শরীফের দরস শুরু করিয়ে দেন। শায়খের সময়সূচি জ্ঞানসাধনা, সেবাপরায়ণতা, একাণচিন্ততা এবং অহরহ ব্যস্ততার দিক থেকে হযরত শায়খ ছিলেন এ বিংশ শতাব্দীতে পূর্ববর্তী যুগের এ সমস্ত বুযুর্গ উলামার এক জীবন্ত সৃতি যাঁদের জীবনের প্রতিটি মৃহ্র্ত ইবাদত, খিদমত এবং ইলমের প্রচার প্রসারের জন্য নিবেদিত ছিল এবং যীদের কীর্তিসমূহকে দেখে তাঁদের জীবনকালের বরকত, তাঁদের জক্রান্ত পরিশ্রম, অনমনীয় সাহস এবং বহুমুখী প্রতিভার সম্মুখে মানুষ বিশ্ময়বিমূঢ় হয়ে যায়। এসবকে তীদের অসাধারণ আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহ্র সাহায্য ছাড়া আর কিছু বলে অভিহিত করার কোন উপায় থাকে না। ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।