আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৯১ কামরায় চা-পান করেন। তারপর তীরা উভয়ে এবং হেরেমশরীফের সমাবেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাওলানা উমর প্রমুখ হযরত শায়খুল হাদীছের কামরায় চলে আসেন। তিনটা পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়। ৩টা গ্রেকে পীচটা পর্যন্ত হযরত শায়খুল হাদীছ সাক্ষাৎপ্রার্থীদের সাথে সাক্ষাৎ করার জন্য নির্দিষ্ট রেখেছেন। এসময় মাদ্রাসার মসজিদে বিশিষ্ট হাজী সাহেবানের সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ পাক-ভারতের উলামার সমাবেশ, গত কাল ছিল আফগানী আলিমগণের সমাবেশ। তার আগে আল- জিরিয়া প্রভৃতি দেশের ভিন্ন ভিন্ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমস্ত সমাবেশে হযরত শায়খও কিছুক্ষণের জন্য বসে থাকেন। মাওলানা ইনামুল হাসান সাহেবও তাতে শরীক হয়ে থাকেন। এ সময়ই তীদের নিজস্ব তালীমও মাদ্রাসার অন্যান্য কামরায় হতে থাকে। হযরত শায়খের স্বাস্থ্য পূর্ব থেকেই খারাপ ছিল। এখানে আগমনের পর কিছু কিছু জ্বরের প্রকোপ দেখা দেয়। এছাড়া প্রশ্রাবের ব্যাপারটাও অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুহরের নামায সাড়ে ছয়টায়।৩ তারপর পরই মধ্যাহ্ন ভোজ এবং আসর পর্যন্ত কায়লুলা বা বিশ্রাম। সাধারণতঃ খাওয়া_ দাওয়ায় একঘন্টা লেগে যায়; তবে দাওয়াতের দিন-যা* প্রায়ই হয়ে থাকে বিশ্রামে যেতে দেরী হয়ে যায়, যদিও বা দাওয়াতের আহার্য গ্রহণের জন্য বাইরে যেতে হয় না, দাওয়াত বাসস্থানেই হয়ে থাকে ।আসর সাধারণতঃ সাড়ে নয়টায় পড়া হয়। তারপর হযরত শায়খ কফি খেতেন যা” তার পসন্দসইও ছিল। কিন্তু তাতে নিদ্রা বিঘ্নিত হওয়ায় এখন তার স্থলে সবুজ চা-ই পান করে থাকেন। এসময় বন্ধুবান্ধব তক্তজনেরাও আসেন। এগারোটায় হেরেম শরীফে গমনের প্রস্তুতি শুরু হয় এবং সাড়ে এগারটায় হেরেমে পৌছে আড়াইটা পর্যন্ত সেখানেই সকলে অবস্থান করেন। এ সময় এ হযরতগণের কাছে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার, সাধারণ সমাবেশ (আম ইজতেমা) উর্দু ও আরবীর বেশ কয়েকটি করে হল্কা (ছোট ছোট সমাবেশ) অনুষ্ঠিত হতে থাকে। অন্যান্য ভাষাভাষীদের সমাবেশ-যেমন আফগানী, তুর্কী, ইংরেজী ভাষাভাষীদের পৃথক পৃথক সমাবেশ হতে থাকে। হযরত শায়খুল হাদীছ তাঁর বহুমূত্রের জন্য এক কোণে বসে থাকতেন। আড়াইটায় বাসস্থান ফিরে সকলে খাওয়া দাওয়া করতেন। হযরত শায়খ তখন কিছু ফল-ফলারী ড$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।