আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৯০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) কথা স্মরণ করিয়ে দিয়ে মুসলমানদের বিশেষ অবস্থার প্রেক্ষিতে হযরতকে হজ্জ- অন্তে প্রত্যাবর্তনের দরখাস্ত জানাচ্ছিলেন। নয়টার দিকে বোষ্বের উদ্দেশ্যে বিমান উড়লো। ২১ ও ২২ তারিখে রোম্বেতে অবস্থান করলেন। ২২ তারিখে বোম্বে থেকে সরাসরি জেন্দার ফ্লাইটে রওয়ানা করে এঁদিনই কুশলে জেদ্দা পৌছেন। বিমান বন্দরে ভারতের দূত জনাব মদহাত কামেল কিদওয়াই সাহেব অভ্যর্থনা জানালেন এবং তাঁকে সঙ্গে করে তিনি নিজ বাসায় নিয়ে উঠালেন। সেখানে খাওয়া দাওয়া সেরে অল্পক্ষণ পরেই মওলবী শামীম সাহেব প্রমুখের সাথে একত্রে মক্কা মুয়াজ্জমায় হাধিরা দিলেন। মক্কা শরীফে চিরাচরিত অভ্যাস অনুযায়ী এবারও মাদ্রাসা সউলতিয়ায় অবস্থান করেন। সেখানকার দৈনন্দিন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পত্র থেকে হুবহু উদ্ধৃত করছি ঃ "এর পূর্বেকার সফরকালে স্বাস্থ্যও অপেক্ষাকৃত ভাল ছিল, আর মাওলানা মুহাম্মদ ইউসুফ রহমতুল্লাহি আলায়হির জন্যে মোটরও সবসময় চার পীচটা করে মওজুদ থাকতো। এ জন্যে আগের সফরে ফজরের নামায হেরেম শরীফেও আদায় করা হতো। আর কোন দিন একটু দেরী হয়ে গেলে নামায মাদ্রাসার মসজিদে পড়েই মাওলানা ইউসুফ (র.) হেরেম শরীফ চলে যেতেন। কারণ, নামাযের পরে তিন ঘন্টার ভাষণ মাওলানা ইউসুফ সাহেবেরই হতো । শায়খুল হাদীছও সাথে তশরীফ নিয়ে যেতেন এবং মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব (র.)-এর ভাষণও শুনতেন। তারপর বাসস্থলে মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের সাথে চলতে পথের বিপুল আয়োজন-যাতে প্রায় এক ঘন্টা ব্যয়িত হতো। উপস্থিত সকলে যেমন চা-পানে আপ্যায়িত হতেন, তেমনি মাওলানা ইউসুফ (র)-এর কড়াকড়িরও শিকার হতেন। এ বছর ভোরবেলায় ভাষণ প্রায় আড়াই ঘন্টাব্যাপী চলে। ভাষণ দান করেন মাওলানা মুহাম্মদ উমর সাহেব অথবা মাওলানা সাঈদ খান সাহেব। হযরত শায়খুল হাদীছ তীর রোগব্যাধি, ভ্নস্বাস্থ্য ও বাহনের স্বল্পতার জন্যে মাদ্ধাসার মসজিদেই নামায আদায় করে থাকেন।তারপর বাসস্থলে যাকেরীনদের যিকিরের সিলসিলা আল্লাহ্‌র ফযলে বেশ জোরে সোরেই চলে -যা” সাধারণতঃ সফরের সময় যে সুযোগ হয়ে উঠে না। তারপর ১টায় (আরবী সময়) শায়খুল হাদীছ একাকী চা-পান করেন। তখনো মাওলানা ইনামুল হাসান সাহেব ও মওলবী হারুন সাহেব নিজেদের কামরায় বিশ্রামরত থাকেন এবং নিজ নিজ ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।