পূর্ব কথা পেন 00১০৪ 445954840০০ হযরত শায়খুল হাদীছ মাওলানা মুহাম্মদ যাকারিয়া (র.)-এর জীবনী সংক্রান্ত এই দীন প্রচেষ্টা পাঠকদের খিদমতে পেশ করবার এই শুভলগ্রে মনমগজে দুটি পরস্পর-বিরোধী প্রতিক্রিয়া ক্রিয়াশীল, প্রথমত, আনন্দ ও কৃতজ্ঞতাবোধের অনুভূতি-এই ভেবে যে একজন সত্যিকারের আল্লাহ্ওয়ালা ও মকবুল বান্দার জীবনবৃত্তান্ত, তাঁর ইল্মী ও দীনী খিদমতসমূহ এবং যাহিরী ও বাতিনী কামালাত সম্পর্কে কিছু লেখার যে সৌভাগ্যটুকু হাসিল হয়েছে, হয়ত বা তাই ইহলোকে ও পরলোকে সৌভাগ্যের উপকরণ হয়ে যেতে পারে। কবির ভাষায় 8 ৮৯ ১1৯১ ০১১৩০১০1০2৬ পল 011) ১১৯ ০৯০ ০০ এ ০১ কেবল ভারতবর্ষই নয়, গোটা বিশ্ব জুড়ে বহু শতাব্দী ধরে ধর্মীয় শিক্ষার যে ব্যবস্থা চালু ছিল, যার গণ্ডী ঘরের চারদেয়ালের সীমা থেকে শুরু করে মাদ্রাসা ও জামেয়াসমূহ, পাঠদানের কক্ষসমূহ, পুস্তকাদি রচনা ও সংকলন, খানকার শান্ত- সৌম্য পরিবেশ এবং আন্দোলন ও সংগ্রামের প্লাটফর্ম পর্যন্ত বিস্তৃত ছিল, তার বুনিয়াদ প্রতিষ্ঠিত ছিল নির্ভেজাল লিল্লাহিয়াত, ঈমান ও আত্মনিরীক্ষা, উত্তাদ ও শায়খগণের পূর্ণ আনুগত্য, মুরুবীদের প্রতি সমর্পিত মন, জীবনব্রত সম্পর্কে পূর্ণ তাওয়াকুল ও তৃষ্টি, আল্লাহ্নির্ভরতা তথা ত্যাগ-তিতিক্ষা, কঠোর পরিশ্রম, অধ্যয়ন ও অধ্যবসায় এবং সাধনায় পূর্ণ মনোনিবেশ, সমকালীনদের সাথে আচার-ব্যবহারে বিনয়, ভিন্নমতপোষণকারী ব্যক্তি ও গোষ্ঠীসমূহের প্রতি সু-ধারণা পোষণ, পরস্পরবিরোধী অবস্থার মধ্যে সমন্বয় করে চলার ক্ষমতা ও যোগ্যতা, ইল্মী কামালাত ও বাতিনী স্তরসমূহ অতিক্রমের জন্য কঠোর সাধনা ও দুর্জয় সাহস,
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।