সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৮৯ না যাওয়ার কথাই সাহারানপুরে ঠিক হয় এবং তা” ঘোষণাও করে দেয়া হয়। কিন্তু মাওলানা ইনামুল হাসান সাহেবের যাত্রার তারিখ যতই ঘনিয়ে আসতে লাগলো, ততই ভারতব্যাপী শায়খের হজে যাওয়ার খবর রটতেই থাকলো । চতুর্দিক থেকে এ ব্যাপারে প্রকৃত খবর কি জানবার জন্যে রাশিরাশি পত্র আসতে লাগলো। এমন কি নির্দিষ্ট দিনে দিল্লী বোষেতে দর্শনার্থী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপনকারীদের আগমনের খবরও পৌছতে শুরু হলো। অবশেষে ১৯শে ফেব্রুয়ারী ১৯৬৭ ইং তারিখে শায়খ দিল্লীতে তশরীফ নিয়ে আসলেন। তখনো যাত্রা স্থির হয়নি। কখনো তীর যাবার, আবার কখনো না-যাবার খবর রটছিল। এ লেখক, মাওলানা মনযূর নু'মানী ও মাওলানা মঈনউল্লাহ্ সাহেব নদতী তাঁকে বিদায় অভ্যর্থনা জানাবার উদেশ্যে ২০শে ফেব্রুয়ারী তারিখে দিল্লী পৌছান। শায়খ তাৎক্ষণিক ভাবে আমাদের কথা স্মরণ করলেন এবং একান্তে দেখা চাইলেন। এসময় কেবল মাওলানা ইনামুল হাসান, মাওলানা মনযূর সাহেব এবং এই দীন খাদেম ছিল। শায়খ তাঁর ইতস্ততঃ ভাবের কথা ব্যক্ত করলেন। কিছু কিছু গায়েবী ইশারা, শুভম্বপ্র, বন্ধুবান্ধব ও ভক্তদের পরম আগ্হ সফরের প্রেরণাদায়ক ব্যাপারসমূহ, পক্ষণন্তরে দেশে অবস্থানের প্রয়ো- জন ও যুক্তিসমূহ-সব ব্যক্ত করে শায়খ আমাদের এ ব্যাপারে পরামর্শ কি জানতে চাইলেন। আমরা তীর দেশে অবস্থানের পক্ষেই মত ব্যক্ত করলাম এবং তার যুক্তিও ব্যাখ্যা করলাম। সন্ধ্যা পর্যন্ত বোঝা গেল না যে, শেষ পর্যন্ত-কি স্থির হলো! রাত্রে যখন লৌদী দূত মুহাম্মাদুল হামদ আশৃ-শবীলী সাক্ষাৎ করতে আসলেন এবং এ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ মজলিসে আমারও হাযির থাকার সুযোগ হয়, তখন তাঁর যাওয়ার ফায়সালা হয়েছে অনুমিত হচ্ছিল। শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল যে, তিনি হজ্জ সফরে যাচ্ছেন। সাক্ষাৎপ্রার্থ ও বিদায় অভ্যর্থনাকারীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছিল। নিযামুদ্দীনের একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং শায়খ পর্যন্ত পৌছা ভিড়ের মধ্যে অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠলো। উপর নীচে লোকে লোকারণ্য এশার সময় থেকে সেই যে লোকদের খাওয়ানো শুরু হলো, তার শেষ দল খাবার খেতে থেতে ফজরের সময় হয়ে গোল। ফজরের নামায পড়েই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পড়লেন। নানা কারণে অতিঘনিষ্ঠরা ধরে নিয়েছিলেন যে,এটাই বুঝি হযরতের চিরতরে দেশত্যাগ । বিমান বন্দরেও প্রচুরসংখ্যক লোক বিদায়-অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন। কোন কোন খাদেম হিন্দুস্তানের বিশেষ অবস্থার ড$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।