৮৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) বিমানযোগে লাহোর থেকে দিশ্লী। দিল্লীতে আপনারা দেখা করার চেষ্টা করবেন না। খুবই ভীড় হবে। সাক্ষাতও হবে না। ইনশাআল্লাহ্ দেওবন্দের কোন ইজতিমার সময় এ অকর্মণ্যের জন্যে কিছু সময় রাখবেন। ধীরে সুস্থে সময় হাতে নিয়ে মুলাকাত হবে। মাওলানা মনযুর আহমদ সাহেবের খিদমতেও একই বক্তব্য। ইতি মুহাম্মদ যাকারিয়া ৭ই জুলাই মঙ্গলবার ব-কলমে এহসান চতুর্থ হজ্জ মাওলানা মুহাম্মদ ইউসুফ (র.)-এর ইন্তিকালের পর এক বছর খালি যায়। পরবর্তী বছর মানে ১৩৮৬ হিঃ/ ১৯৬৭ইৎ সালে হিজাযের তাবলীগ কর্মকর্তা ও কর্মিগণ দাবী জানালেন, হিজায ও বহির্বিশ্বে কাজকে জোরদার করার স্বার্থে মাওলানার উত্তরাধিকারী ও তবলীগের বিশ্ব-আমীর মাওলনা ইনামুল হাসানের তাঁর বিশিষ্ট অনুচরবর্গসহ হজ্জ সফরে আসা প্রয়োজন রয়েছে। এতে দাওয়াতের প্রসারও ঘটবে এবং এতে নতুন চেতনার সঞ্গর হবে। অনেক চিন্তাভাবনা ও বিচার বিশ্লেষণের পর হযরত শায়খুল হাদীছের পরামর্শ ও সমর্থন ক্রমে এ প্রস্তাবটি গৃহীত হলো। ইউসুফ সাহেবের সঙ্গবিহীন হজ্জ সফরের এটা ছিল মাওলানা ইনামুল হাসানের প্রথম অভিজ্ঞতা । হিন্দুস্তান, পাকিস্তান ও বহির্বিশ্বের মুসলিম প্রধান ও অমুসলিম প্রধান রাষ্্রসমূহের প্রচুর সংখ্যক তাবলীগী সাথী ও কর্মী এবং উলামা ও বিশিষ্ট ব্যক্তিগণের এতে অংশধহণের সমূহ সম্ভাবনার কথা পূর্বেই অনুমতি হয়েছিল। মাওলানা ইনামুল হাসান এ সফরের গুরত্তব ও নিজের একাকীত্বের কথা ভেবে অত্যন্ত বিব্রতবোধ করছিলেন। তিনি মনেপ্রাণে এ সফরে হযরত শায়খুল হাদীছের সাহচর্য কামনা করছিলেন। অপরদিকে হিজাযের তাবলীগ কর্মিগণ তাদের উপর্ূপরি লিখিত পত্রে হযরত শায়খুল হাদীছের এ সফরে আবশ্যিকভাবে শামিল থাকার দাবী জানাচ্ছিলেন। হিজায ও পাকিস্তানের মুরীদ মুতাকিদগণ এ সফরের বাহানায়ই কেবল তীর যিয়ারত ও সাহচর্য লাতের সুযোগ লাভ করতে পারতেন। প্রথমে জামাআতের কাজকর্মের দেখাশোনা এবং মাওলানা ইনামুল হাসান সাহেবের অনুপস্থিতিজনিত শূন্যতার কথা চিন্তা করে শায়খুল হাদীছের হজ্জ সফরে ড$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।