আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৮৭ তাপমাত্রা ছিল বলে বলা হয়। ডিয়ার কথা শুনে সকলেই এই বলে সাবধান করছিলেন যে, সেখানে বিদ্যুত বা পাখার কোনই ব্যবস্থা নেই, অথচ গরমের ব্যাপারে তা সারগোদার অধীন। এ জন্যে নিজেও খুবই চিন্তিত ছিলাম। কিন্তু হযরত (রায়পুরী) রহমতুল্লাহি আলায়হি তীর জীবদ্দশায় সব সময়ই এ অকর্মণ্যের আরামের দিকে খুবই খেয়াল রাখতেন। আর এবারও তা? এমনিভাবে দেখা দিল যে, টডিয়া অবস্থানের ৩দিন মনসুরী বরং চকরূতার শৈলাবাস সম শীতলতা মগ্তিত ছিল। রাতের বেলা রীতিমত গায়ে কাপড় জড়িয়েই তবে শুইতে হতো। দিনের দুপুর বেলাও প্রবল শীতল বাতাস বইতে থাকে যে, প্রাণ জুড়িয়ে যেতো। ব্যস্ততা এত ছিল যে, ওখানকার ৩ দিনের কর্মসূচী অনেক বন্ধুবান্ধবকে মনঃক্ষু্র করেই তৈরী করা হয়েছিল এ জন্যে যে, তাঁদের চাহিদা মুতাবিক বাড়তি সময় বরাদ্দের কোনই অবকাশ ছিল না। ওখানকার ৩দিন তো বিনা অতিশয়োক্তিতেই হযরত রায়পুরী (র)-এর পাকিস্তান রওয়ানা হওয়ার সময়কার সাথেই তুল্য । জানালা ও দরজায় সারাদিন নারীপুরুষের এত ভীড় ছিল যে, বারবার দরজা বন্ধ করার প্রয়োজন পড়ে। কিন্তু তারপরও কারো সরবার নামটা ছিল না। ভাই ইসমাঈল লায়ালপুরী শক্তি প্রয়োগ করে তাদেরকে সরাতেন। আবার দরজা খুললেই নেই পূর্বের অবস্থা। হযরত মাওলানা ফযল আহমদ কয়েকদিন পূর্বেই ঢডিয়া পৌঁছে গিয়েছিলেন। হযরত হাফিয আবদুল আযীয সাহেব গমথলবী শুক্রবার ভোরেই ঢডিয়া চলে গিয়েছিলেন। সন্ধ্যায় আবার ফিরে এসেছিলেন। তারপর আবার রোববার ভোরে চলে গিয়েছিলেন এবং সোমবার ভোরে আমাদের সাথেই ফিরে আসেন। মাওলানা আবদুল আযীয সাহেব রায়পুর গুজরা, তাঁর সহোদর মুফতী আবদুল্লাহ সাহেব, মাস্টার মনজুর সাহেব, মওলবী সাঈদ আহমদ ডোঙ্গাযোঙ্গা তো করাচীতে খবর শুনেই পৌছে গিয়েছিলেন। আযাদ সাহেবও আমাদের সাথে সারগোদা থেকে যান এবং আবার আমাদের সাথেই ফিরে আসেন। এছাড়াও হযরতের ঘনিষ্ঠ শিষ্যদের অনেকেই সেখানে একত্রিত হয়েছিলেন। ডিসেম্বরে রায়পুরে যে সমাবেশে যেতে চেয়েছিলাম, আমাদের ভাগ্যে যাওয়া জুটেনি সত্য, কিন্তু টিয়া অবস্থানের ৩ দিন সেখানে যাকেরীনের খুবই ভীড় হয়। এখানে রাত্রে পৌছেছি। শুক্রবার সকালে এখান থেকে লাহোর রওয়ানা হওয়ার কথা । সেখান থেকে এক রাতের জন্য রায়াবিও এবং ১৫ই জুলাই ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।