হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) সালাম মসনুন পর- করাটীতে কূশলে পৌছার খবর জানিয়ে এমনি সংক্ষিপ্ত কার্ড ২৬ জুনে আপনার খেদমতে পাঠিয়েছি। সম্ভবতঃ তা" ইতিমধ্যেই পৌছে গোছে। আজকের ডাকে মকা মুকার্রমা থেকে প্রাপ্ত মাওলানা হাকীম সাহেবের প্রেরিত পত্রগুলোর মধ্যে-যা” আমাদের বিদায়ের পর আমার ও মাওলানা ইউসুফ সাহেবের নামে এসেছিল__আপনার ২৭শে মুহাররম তারিখে লিখিত স্নেহপ্রীতিমাখা লেফাফাখানাও পেলাম। আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আপনার সুধারণা ও শ্রীতি ভালাবাসাকে আমাদের উভয়ের দ্বীনী তরকীর উপকরণ বানিয়ে দিন! তিনদিন করাটী অবস্থানের পর সোমবার দুপুরের টেনে মঙ্গলবার সকাল ৯টায় লায়ালপুর পৌঁছি। লোকজন আমাদের আরাম দানের হদ্দ করে রেখেছে। প্রথম শ্রেণীর শীতাতপনিয়ন্ত্রিত কম্পার্টমেন্ট রিজার্ভ করে রাখা হয়েছিল। আমার এবং মাওলানা ইউসুফ সাহেবের তা” সয়নি এজন্যে যে, করাচী থেকে লায়ালপুর পর্যন্ত ছোট বড় এমন কোন স্টেশন ছিল না যেখানে ৩০-৩৫ জন থেকে নিয়ে ৪/৫শ' অভ্যর্থনাকারী আমাদের প্রতীক্ষায় না ছিলেন। শীতাত প-নিয়ন্ত্রিত হওয়ার কারণে যেহেতু গাড়ির জানালা খোলা সম্ভবপর ছিল না, তাই প্রতি স্টেশনেই আমাদেরকে উঠে দরজা পর্যন্ত যেতে হয়েছে। রাতে একটু শোয়ার সুযোগ আর আমার হয়ে উঠেনি । শুনেছি, আমার প্রথম পাকিস্তান সফরও নাকি এজন্য অনেকটা দায়ী। হারামায়ন শরীফে গিয়ে জানতে পেরেছিলাম, এ পাপী নাকি মুহাদ্দিছও; উভয় স্থানেই মাশায়েখ ও হাদীছের উস্তাদগণ হাদীছের ইজাযত ও সনদ নেওয়ার জন্য এতই ভীড় করেছিলেন যে, আমি আমার অযোগ্যতার জন্যে ওযরখাহী করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। পাকিস্তানে এসে জানতে পেলাম, এ পোড়ার মুখ নাকি আবার পীরও; ভক্তদের ভীড় এমনভাবে বন্দী করে রাখে যে, অধিকাংশ সময় চারদিকের দরজা জানালা বন্ধ করে অন্দরে থাকতে হয়েছে। বুধবার আসরের পর লায়ালপুর থেকে সারগোদা রওয়ানা হই এবং বৃহস্পতিবার সন্ধ্যায় আসরের পর সারগোদা থেকে ঢডিয়াশরীফ যাত্রা করি। লায়ালপুর ও সারগোদায় এত অসহ্য গরম পড়েছিল যে, চারদিকে বরফের শিলাখণ্ড রেখে কয়েকটি করে বৈদ্যুতিক পাখা চালানো সর্তেও কোন মতেই স্বস্থি পাচ্ছিলাম না। লায়লপুর ১১৭ ডিগ্রী এবং সারগোদায় ১২১ ডিথ্রী ফ$ডা%্.21100901109.001
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।