আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

সাহারানপুরে স্থায়ীভাবে বসবাস ৮৩ ইউসুফ সাহেবও যখন ইন্তিকাল করলেন তখন তীদের অধিকাংশ মুরীদানই হযরত শায়খকে তীদের আধ্যাত্মিক মুরুবী এবং তাঁদের পীর মুর্শিদগণের উত্তরাধিকারী ও আমানতদার বলে বরণ করে নেন। বিশেষতঃ মাওলানা ইউসুফ সাহেবের ইন্তিকালের পর বিশ্বজোড়া তাবলীগী আন্দোলনের-য৷ ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে মরকো থেকে ইন্দোনেশিয়া এবং ইউরোপ-আমেরিকায় পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে- তিনিই তার কেন্দ্রবিন্দু হয়ে দীড়ান। তাবলীগের এ সিলসিলাকে অব্যাহত রাখা, যুগের সংকট ও জামানার অসংখ্য ফিতনা থেকে একে বাঁচিয়ে রাখা তীর আকীদা- বিশ্বাস ও উসুলের হিফাযত, আন্দোলনের সরগরম কর্মীদের দ্বীনী অভিভাবকত্, রূহানী তারবিয়াত ও আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদানের সমূহ দায়িত্ব এবং নিযামুদ্দীনের বিশ্ব তাবলীগকেন্দ্র ও তাঁর পরিচালকবর্পের পৃষ্ঠপোষকতার সম্পূর্ণ দায়িত্ব তীরই উপর বর্তীয়। কাজের বিস্তৃতির সাথে সাথে এর মকবুলিয়াতও বৃদ্ধি পেতে থাকে । যতই বড় বড় বুযূর্গগণ ইহধাম ত্যাগ করতে লাগলেন, ততই তার এখানে তীদের ছেড়ে যাওয়া মুরীদানের ভিড় এবং শায়খের দায়িতৃ বৃদ্ধি পেতে থাকলো। দেশী-বিদেশী জামাআত ও প্রতিনিধিবর্পের আগমনের হার যতই বৃদ্ধি পেতে থাকে, শায়খের ব্যস্ততা ও আতিথেয়তাও ততই বৃদ্ধি পেতে থাকে। এমন কি অবস্থা এমন দীড়ালো যে, কোন অনবহিত বা নবাগত ব্যক্তি অতিথিদের এ প্রাচ্র্য ও আতিথেয়তার বহর দেখলে মনে মনে ভাবতো, হয় তো বা আজ এখানে কোন বিশেষ উৎসব আছে এবং এজন্যে অতিথি আপ্যায়নের এ বিরাট আয়োজন, অথচ তাঁর এখানে এটা ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার এবং তাতে নতুনত্বের কিছুই থাকতো না। তৃতীয় হজ্জ উপরেই বলা হয়েছে যে, সফরের সাথে তাঁর মেজাজের তেমন মিল ছিল না, বরং অনেকটা অমিলই ছিল। সফরের প্রশ্ন আসলেই তিনি অনেকটা বিব্রত বোধ করতেন। দিল্লী তো দূরের কথা সাহারানপুর থেকে রায়পুর বা দেওবন্দের সফরও তীর জন্যে ছিল এক বিরাট মুজাহাদা স্বরূপ। অনেক সময় সফরের প্রশ্ন উঠতেই সত্যি সত্যি তাঁর গায়ে জ্বর দেখা দিত এবং প্রায়ই সফর থেকে ফিরে বেশ কয়েকদিন পর্যন্ত তিনি শারীরিক ও স্নায়ুবিক দুবলতায় ভুগতেন। এমতাবস্থায় সফরের ব্যবস্থা যতই আরামদায়ক ও ক্রেশমুক্ত হোক না কেন, হজ্জের সফর তাঁর ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।