৮২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আস্থাভাজন, পরামর্শদাতা ও অন্তরঙ্গ ছিলেন। আল্লাহ্ তা'আলা তীকে যে বহুমুখী প্রতিভা, মেজাজের ভারসাম্য, এবং কারো সাথে নেই আবার সবার সাথেই আছেন-এই গুণের জন্য তীর সন্তা এবং বাসস্থান ছিল সকলেরই মিলনকেন্দ্র এবং বড় বড় ব্যাপার থেকে নিয়ে ছোট ছোট ব্যাপার পর্যন্ত সর্ব ব্যাপারেই তাঁর পরামর্শ ও হস্তক্ষেপ ছিল সর্বাগ্রগণ্য ও সর্বাধিক কার্যকরী । এসব ছাড়াও তীর সাধারণ জনপ্রিয়তার স্বাভাবিক ফলশ্রুতি স্বরূপ শহ্রস্থ তাঁর ঘরে ক্রমবর্ধমান হারে মেহমানের আগমন এবং দস্তরখানের প্রসার তথা আহার্য সংস্থানের চাপও ক্রমেই বৃদ্ধি পেতে থাকে । এতে তীর ব্যস্ততা বেড়েই চলে। এমন কি তা” তীর অনন্য বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায়। তাঁর এ অতিথিপরায়ণতা এতই বিখ্যাত হয়ে উঠে যে, তা” অনেকের জন্যই ছিল রীতিমত এক বিম্বয়কর ব্যাপার। মাদ্রাসার সুদীর্ঘকালের অভিজ্ঞ, নিঃস্বার্থ ও উদ্যমী নাযিম হাফিয মাওলানা আবদুল লতীফ সাহেবের ইন্তিকালের পর মাদ্রাসার ব্যবস্থাপনা এমন কি তার অস্তিতের ভারী বোঝা সবচাইতে বেশী পড়ে শায়খুল হাদীছের উপর যদিও মাদ্রাসার সাবেক সদরে-মুদাররিস হযরত মাওলানা আস্আদুল্লাহ্ সাহেব তীর জ্ঞান গরিমা, ইখলাস ও লিল্লাহিয়াতের ভিত্তিতে মাদ্রাসার প্রবীণ মাশায়েখ ও মুরুবীদের সত্যিকারের উত্তরাধিকারী ছিলেন এবং তীর অস্তিত্ব মাদ্রাসার জন্য এক বিরাট নিয়ামতম্বরূপ ছিল, তবুও তাঁর ক্রমবর্ধমান দুর্বলতা ও রোগব্যাধির ফলে মাদ্রাসা পরিচালনা ও তাঁর ছোট বড় সকল ব্যাপারে দেখাশোনায় শায়খুল হাদীছকে প্রচুর সময় দিতেই হতো এবং তাঁর ব্যক্তিতৃ, সিদ্ধান্তকরী ক্ষমতা এবং ব্যক্তিগত প্রভাবই ছিল মাদ্রাসার পৃষ্ঠপোষক শক্তি। এদিকে খোদায়ী ও কুদরতী মুয়ামিলা ছিল এই যে, যে শায়খ বা মুরবী আলিমই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করতে হয় তাঁরা নিজেরাই নিজেদের হিদায়েত-পিপাসু আধ্যাত্মিক শিষ্য-মুরীদানকে শায়খুল হাদীছের হাতে নিজেরাই তুলে দিয়ে যেতেন অথবা কোন গায়বী কারণে বা তীদের পীর মুর্শিদের যে গভীর আস্থা শায়খুল হাদীছের প্রতি তাঁরা প্রত্যক্ষ করতেন তার ভিত্তিতেই তাঁরা নিজেরাই এসে তাঁর দরবারে জড়ো হতেন এবং নিজেদের আধ্যাত্মিক কামালত ও বাতিনী তরকীর জন্য তাঁরা শায়খের দ্বারস্থ হতেন। মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের ব্যাপার তো ছিল তীর ঘরেরই ব্যাপার, তাঁর পূর্বে মাওলানা আশিক এলাহী সাহেব মিরাটা, তারপর মাওলানা মাদানী, তারপর হযরত রায়পুরী এবং সর্বশেষে মাওলানা ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।