আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

[আট) দিয়েছেন, সেখানে এ যুগেরই একজন মনীবীর পূর্ণ জীবনকে যখন তাঁরা চৌদ্দ শ' বছর পূর্বকার সেই সাহাবায়ে কেরামের আদর্শের উপর পূর্ণ প্রতিষ্ঠিত ও নেই মাপকাঠিতে উত্তীর্ণ দেখতে পাবেন, তখন তাদের ভুল ভাঙবে বলে আশা করা যায়। এদিক দিয়ে বিবেচনা করলে হযরত শায়খুল হাদীসের এ জীবনীরন্থখানা আমাদের জীবনী ও চরিতসাহিত্যের এক অনন্যসাধারণ পুস্তকরূপে গণ্য হবে আশা করি। আল্লামা নদভী ও হযরত শায়খুল হাদীস রচনাবলীতে মওকামাফিক চমৎকার উর্দু-ফার্সী কবিতা ব্যবহৃত হয়েছে। কবিতার পর্বক্তগুলোর অনুবাদ আমি কবিতার ছন্দেই উপস্থাপিত করার চেষ্টা করেছি ৪ যাতে করে মূলের মতো এগুলোও পাঠককে কির হলেও আনন্দ দিতে পারে। এ ব্যাপারে আমি কতটুকু সফল হয়েছি তা পাঠকই বলতে পারবেন। পরিশিষ্ট প্রদত্ত হযরত শায়খুল হাদীসের খলীফাগণের তালিকা "ছড়িয়ে আছেন সবখানে” আমার নিজস্ব সংযোজন। মাওলানা আহমদ আলী লাহোরী (র) প্রতিষ্ঠিত উর্দু সাপ্তাহিক *খুদ্দামুদ্দীন” পত্রিকার "শায়খুল হাদীস সংখ্যায় প্রকাশিত উক্ত তালিকাটি একদিকে পুস্তকের সৌষ্ঠব বাড়াবে, তেমনি পাঠকগণের একটা বিরাট কৌতুহল নিবৃত্ত করবে বিবেচনায়ই আমি তা সংযোজিত করেছি। আল্লাহ্‌ আমাদের সকলের জন্য গ্রন্থথানাকে উপাদেয় ও হেদায়েতের মাধ্যমরূপে কবুল করে নিন-অনুবাদের সমাপ্তির এই শুভলগ্নে এটাই আমার একান্ত মোনাজাত। গণভবন মসজিদ খাকসার শেরে বালা নগর আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী ঢাকা-১২০৭ ১৮ই নভেম্বর, ১৯৮৭ খৃ.* *পৃস্তক প্রকাশের এ শুভ মুহূর্তে (এপ্রিল”২০০০ইৎ অনুবাদক বাংলাদেশ সচিবালয়ের ইমাম ও খতীবরূপে কর্মরত। হযরত শায়খুল হাদীছের খলীফা মাওলানা আবদুল আযীয খুলনবী এবং মাওলানা ইন' আমুল হাসানও এখন মরহুম। আল্লাহ্‌ তাঁদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন!

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।