৭৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) জন্যে শায়খের প্রত্যাবর্তন করাটাই ছিল যুক্তিযুক্ত। মাওলানা সাইয়েদ আহমদ মাদানী২২ তাঁর মাদ্রাসায়ে উলুমে শারইয়ার জন্যে শায়খকে রেখে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তিনি বারবার করে শায়খকে দেশে প্রত্যাবর্তন না করতে অনুরোধ করছিলেন এবং বলছিলেন যে, শায়খের পরিবারের অন্যদেরকে মদীনা শরীফে স্থানান্তারিত হওয়ার জন্যে প্রয়োজনীয় ভাড়ার টাকা তিনি মাওলানা ইলিয়াস (র)-এর কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু হযরত সাহারানপুরী মাযাহিরুল মাদ্রাসার গুরুত্বের কথা বিবেচনা করে এ প্রস্তাবের পক্ষে সায় দেননি। বরং শায়খের জন্য "শায়খুল হাদীছ” উপাধি এবং মাদ্রাসার নায়েবে-নাযিম পদে নিযুক্তি পত্র লিখিতভাবে দিয়ে দেন। শায়খ এতে অনেকটা বিব্রতবোধ করেন এবং অনেক ধরাধরি করে শেষ পর্যন্ত হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরীর মাধমে সুকৌশলে "নায়েবে-নাযিম”-এর দায়িত থেকে অব্যাহতি লাভ করেন। "শায়খুল হাদীছ” পদের জন্য হযরত তাঁর স্বহস্তে নিয়োগপত্র লিখে কিতাবের মধ্যে এমনভাবে রেখে দিলেন যেন তা” শায়খের চোখে পড়ে । শায়খকে দেশের পথে বিদায় দেওয়ার প্রাক্কালে হযরত তীকে চার তরীকার বায়আত ও ইরশাদের আম ইজাযত দান করেন। এ ইজাযত প্রদান পর্বটি গরশ্গভভীর পরিবেশে বিশেষ গুরুত্ব সহকারে সমাপ্ত হয়। হযরত তীর নিজের পাগড়ী মাথা থেকে খুলে তা শায়খের মাথায় পরিয়ে দেয়ার উদ্দেশ্যে মাওলানা সায়্যিদ আহমদ সাহেবের হাতে অর্পণ করলেন। তাঁর মাথায় মুশিদপ্রদত্ত পাগড়ীটি রাখা মাত্র শায়খ এতই অভিভূত হয়ে পড়েন যে, তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। স্বয়ং হযরত সাহারানপুরীর চক্ষুদ্বয় অশ্রুসজল হয়ে উঠে। পরবর্তীকালে শায়খ কোন কোন মজ- লিসে বলেছেন, পাগড়ীটি মাথায় রাখার সাথে সাথে আমি অনুভব করলাম, আমার মধ্যে যেন কিসের আগমন হচ্ছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এটাই বুঝি "ইন্তিকালে-নিসবত”-এর তাৎপর্য। শায়খ তাঁর এ ইজাযতপ্রান্তির ব্যাপারটাকে গোপনই রেখেছিলেন। হিন্দুস্থানে দীর্ঘকাল পর্যন্ত হয়তঃ কেউ তা” টেরও পেতেন না। কিন্তু হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরী তা সাধারণ্যে প্রকাশ করে দেন। এতদসত্তেও দীর্ঘকাল পর্যন্ত শায়খ কাউকে মুরীদ করতেন না। কিন্তু সম্মানিত চাচা হযরত মাওলানা ইলিয়াস (র.)-এর নির্দেশে শেষ পর্যন্ত সেই সিল্সিলা চালু করতে হলো। সর্বপ্রথম বংশের কতিপয় মহিলা তাঁর কাছে বায়আত হওয়ার আবেদন জানালেন। অভ্যাস অনুযায়ী তিনি তাতে অসম্মতি জানালেন। তাঁরা ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।