আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষকতা ও পুস্তকাদি প্রণয়ন ৭৭ মর্মের ওসীয়তনামা মাদ্রাসায় পাঠিয়ে দিলেন যে, আমার দেশে ফেরার পূর্বেই আমার লাইব্রেরীর ম্যানেজার মওলবী নসীরদ্দীন যেন কয়েক কিস্তিতে গৃহীত অর্থ মাদ্রাসাকে ফেরত দিয়ে দেন। সত্যি সত্যি তাই করা হয়েছিল। দেশে ফিরেই শায়খ সে টাকা-যা” পরবর্তী বর্ধিত পরিমাণ সহ মোট ২৭১৭ টাকায় দাঁড়িয়েছিল-সম্পূর্ণ পরিশোধ করে দেন। হজ্জের এই সফর এবং উস্তাদ ও মুশশিদের সার্বক্ষণিক সাহচর্য একজন সুযোগ্য অনুগত শিষ্য ও মুরীদের জন্য-যার সফরের উদ্দেশ্যই কেবল মুর্শিদের খিদমত, সহযোগিতা ও আধ্যাত্মিক উৎকর্ষ লাভ ছিল, তা” যে তাঁর আধ্যাত্মিক উৎকর্ষ বাতিনী তরকী ও কামালাত অর্জনের পথে কতটুকু সহায়ক হয়েছিল, তা, সহজেই অনুমেয়। শায়খ মদীনা তাইয়্যেবায় দীর্ঘ প্রবাসকালেও হযরতের খিদমতে সর্বক্ষণ হাযির থাকা ও বযলুল মজহুদ রচনায় তীঁকে সাহায্য করা ছাড়া অন্য কোন দিকেই মনোনিবেশ করেন নি। সেই সার্বক্ষণিক ব্যস্ততার জন্য মসজিদে নববীতে হাযিরী ও জান্নাতুল বাকীর যিয়ারত ছাড়া অন্য কোথাও তিনি যাতায়াতও করতে পারেননি । বযলুল মজহুদের কাজ ছাড়া তিনি এসময় (সম্ভবতঃ মদীনা তাইয়্যেবার কথা খেয়াল করে) ইমামে দারুল হিজরত ইমাম মালিক (র)-এর মশহুর ও জনপ্রিয় কিতাব "মুআত্তা”-এর শরাহ লিখতে শুরু করেন-যা”২১ আওজাযুল মাসালিক” নামে পরবর্তীকালে ৬ খণ্ডে সমাগত হয়। মক্কা শরীফে অবস্থানকালেও হযরত যদি কোন কিতাবের অনুলিপি তৈরী করা বা অন্য কোন ইল্মী খিদমত শায়খকে অর্পণ করতেন, তবে শায়খ সে কাজ সম্পন্ন করাকেই তাঁর একান্ত করণীয় এবং উন্নতির উপায় বলে মনে করতেন এবং কায়মনবাক্যে তাই করতেন। ইজাযত ও রুখসত হযরত সাহারানপুরী এবার মদীনা তাইয়্যেবা গিয়েছিলেন স্থায়ীভাবে বসবাসের জন্য, দেশে ফিরে আসার কোন ইচ্ছা তাঁর ছিল না। বিশিষ্ট সাথীদের তা” জানা ছিল। তীঁরা বলতেন, হযরত তো এসেছেন জান্নাতুল বাকী* র মাটিতে অন্তিম শয্যায় শায়িত হতে। মাদ্রাসার শৃঙ্খলা বহাল রাখা এবং এই ফেতনার যুগে সমস্ত ফেতনা- ফাসাদ ও অনিষ্টকর প্রবণতা থেকে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে, সর্বোপরি হযরতের সাথে সংশ্লিষ্ট মুরীদানের ইরশাদ ও হিদায়েতের ধারাকে অব্যাহত রাখার ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।