শিক্ষকতা ও পৃস্তকাদি প্রণয়ন ৭৩ বাহ্যিক কার্ষকারণ চিন্তা করলে শায়খের অবস্থাও যে তার চাইতে ভিন্নতর হতো, তা” মনে করবার কোনই সঙ্গত কারণ নেই। কিন্তু আল্লাহ্ তা'আলা তীকে সে কঠিন পরীক্ষার মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফীক দান করেছিলেন। "শায়খুল হাদীছ” নামে কালে সর্বজনমান্য হওয়া, ইল্মে হাদীছের খিদমত, ইল্মে দ্বীনের পিপাসু শিক্ষার্থীদের তরবিয়ত, এক বিশ্বব্যাপী দ্বীনী আন্দোলনের (তাবলীগের) পৃষ্ঠপোষকতা এবং যুগবিখ্যাত পীর- মাশায়েখের স্থলাভিষিক্তরূপে দ্বীনের গুরুত্বপূর্ণ খিদমত যাঁর জন্য নির্ধারিত ছিল, তাঁর পক্ষে ভুল সিদ্ধান্ত গ্রহণ কী করে সম্ভবপর হতো? স্বয়ং শায়খের ভাষায় শুনুন! তিনি বলেন £ "এ অধম তখন মাওলানা মরহুমকে বিনীতভাবে বললো ঃ আমার প্রতি আপনার অসামান্য দান ও অনুগ্রহ রয়েছে। সেগুলোর কথা চিন্তা করলে আপনার কোন প্রস্তাবে সাড়া না দিয়ে ওযরখাহী করা অত্যন্ত অশোভনীয়। এতসব সত্ত্বেও আপনি নিজেই তো বলছেন, আমি যেন হযরতের নিকট থেকে অনুমতি নেই। কিন্তু আপনার সরাসরি বলায় যদি স্বয়ং হযরতৃও আমাকে এ প্রস্তাব গ্রহণের জন্য আদেশ করেন, তবুও আমি সোজা বল্বো, হযরত মাফ করবেন, এ আদেশ পালনে আমি সম্পূর্ণ অপারগ |” তাঁর সেদিনের নে জবাব শুনে মাওলানা রহীম বখশ মরহুম এতটুকুও মনঃক্ষুণ্ন হননি। বরং তিনি তাঁর এ জবাবের উপযুক্ত সম্মান করেছিলেন। তিনি সেদিন বলেছিলেন $ তোমার প্রতি আমার উচু ধারণা তো পূর্বেই ছিল, আজ এ জবাব শুনে তা” আরো পাকাপোক্ত হলো। ৪. ১৩৪৬ হিজরীতে শায়খ যখন দাওরায়ে হাদীছের ক্লাসসমূহে পাঠদানরত, বিশেষতঃ কয়েক বছর ধরে অত্যন্ত কৃতিত্বের সাথে আবু দাউদ শরীযের দরস দিয়ে যাচ্ছিলেন এমন সময় হায়দ্রাবাদের বিখ্যাত দায়েরাতুল মাআরিফ (বিশ্বকোষ)-এর ₹শোধনী বিভাগে কর্মরত তাঁর এক শাগরিদ মওলবী আদিল কুদ্দুসী গাঙ্গুহীর এক দীর্ঘ পত্র এলো। তাতে সে শাগরিদটি লিখেছিলেন, উক্ত বিশ্বকোষ প্রকল্পের পক্ষ থেকে বায়হাকী শরীফের আসমাউর রিজাল (মুহাদ্দিসীন পরিচিতি) স্বতন্ত্রভাবে রচনার একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সে বোর্ডের নযর এজন্যে দু জন কৃতী আলিমের উপর পড়েছে। তীর একজন হচ্ছেন মাওলানা আন্ওর শাহ্ সাহেব আর অপর জন আপনি। কাজটি যেহেতু পরিশ্রমসাপেক্ষ এবং দীর্ঘ দিন ধরে করতে ড$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।