আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৭২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) সাথে তীর ভক্তসুলভ আন্তরিক সম্পর্ক ছিল। আবার মাযাহিরুল উলুম মাদ্রাসারও তিনি অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন্ব। হাদীছের প্রাথমিক শিক্ষকরূপে তিনি শায়খকে মনে মনে নির্বাচিত করেন এবং এ উদ্দেশ্যে স্বয়ং সাহারানপুর আগমন করেন ।১৪ সাধারণভাবে দেয় বেতন তিন শ” টাকা ছাড়াও তিনি সম্ভাব্য অপর সকল সুবিধা প্রদানেরও আশ্বাস দিলেন। যেমন রমযানের ছুটি হযরতের খিদমতে অবস্থানের জন্য বার্ষিক তিন মাস বেতনসহ ছুটি, ভোগ্য দ্রব্যাদি সহজে প্রাপ্তি ইত্যাদি। তবে এ সবের উপরে একটি শর্তও ছিল যে, তিনিই যে এ প্রস্তাব নিজে দিয়েছেন তা যেন হযরতের কাছে ঘৃণাক্ষরেও প্রকাশ করা না হয় ; কেননা, মাযাহিরুল উলুমের এক- জন পৃষ্ঠপোষকের পক্ষে একই মাদ্রাসার কোন শিক্ষককে অন্যত্র যাওয়ার জন্য প্ররোচিত করা কোনমতেই শোভনীয় বিবেচিত হতো না। তিনি শায়খকে একথাও শিখিয়ে দিয়েছিলেন যে, সরাসরি মাদ্রাসা থেকে বিদায় না চেয়ে দু'এক বছরের দীর্ঘ ছুটি নিয়ে নাও এবং ওযরস্বরূপ বল যে, খণের ভারী বোঝা রয়েছে, বিবাহ শাদীও করেছি, সন্তানাদিও আছে, এমতাবস্থায় মাদ্রাসার এ স্বল্প বেতনে কোনমতেই চলছে না। এ সময় শায়খের বেতন কুড়ি টাকায় উন্নীত হয়েছিল। মাওলানা স্যার রহীম বখশ সাহেবের সাথে সুদীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ক, তাঁর অভিভাবক ও মুরুবীসুলত দাবী, তাঁর আন্তরিকতা, খণের বোঝা, মাদ্রাসার বেতনের স্বল্পতা এবং পদোন্নতির সম্ভাবনার অনুপস্থিতি এ সবই যথার্থ ছিল-যার প্রেক্ষিতে যারা এ সম্ভাবনাময় লোভনীয় চাকুরীটি গ্রহণের জন্য তাঁকে পীড়াপীড়ি করছিলেন, তীরা তীদের পক্ষে শরঈ, ইল্মী এবং নৈতিক যুক্তি প্রমাণও তাঁর সম্মুখে তুলে ধরছিলেন। মেধামপ্তি ত, হাদীছ ও আরবী সাহিত্যে দক্ষতার জন্য খ্যাতিমান একজন নবীন আলিমের জন্য এ ছিল এক মহা অগ্নিপরীক্ষা। শায়খ তখন প্রকৃতপক্ষে উভয় সংকটে ভুগছিলেন। তিনি যদি তখন সেসব যুক্তিতে সাড়া দিয়ে সে লোভনীয় চাকুরীটি গ্রহণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতেন, তবে তাঁর জীবনের চিত্র হতো অন্যরূপ, হয় তো বা আজ তাঁর এ জীবনী গ্রন্থ লেখার কোনই প্রয়োজন হতো না। দীর্ঘকাল পূর্বেই সে স্কীম ব্যর্থ হয়ে যায়। মাদ্রাসার নামানিশানাটুকুও আজ আর অবশিষ্ট নেই। তার সুযোগ্য শিক্ষকগণের অনেকেই ইহলোক ত্যাগ করেছেন, অন্যরা কে কোথায় কিভাবে জীবনের অন্তিম দিনগুলো অতিবাহিত করছেন, তা” সম্পূর্ণ অজ্ঞাত। ফ$ডা%$.21100901179.001

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।