শিক্ষকতা ও পৃত্তকাদি প্রণয়ন ৭১ ০০৮) ছিলেন না, কলেজের াস্টি এবং পরিচালক বোর্ডেরও বিশিষ্ট সদস্য ছিলেন। শায়খের বেতন ছিল মাসিক পনের টাকা মাত্র । ভবিষ্যতে প্রমোশন যে কী হতে পারে, তাও বোধগম্যই ছিল। পিতা ইন্তিকাল করেছেন। জমিদারী ও উচ্চ সরকারী চাকুরী প্রভৃতি কারণে খান্দানের জীবনমানও বেশ উচু ছিল। সে পরিপ্রেক্ষিতে মওলবী বদরুল হাসান সাহেব তীর মঙ্গলকামনায় উদ্ুদ্ধ হয়ে ঠিক করেছিলেন, শায়খের মেধা ও আরবী সাহিত্যে তীর অসাধারণ দখলের কথা খান্দানের লোকদের মধ্যে সর্বজনবিদিত ছিল, এমতাবস্থায় তিনি প্রাইভেটভাবে প্রাচ্যবিদ্যার এবং তারপর তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে দেবেন। তারপর কলেজের তিনশ" টাকা মাসিক বেতনের চাকুরী আর ঠেকায় কে? পরিবারের মুরতবীদের এব্যাপারে কেবল সম্মতিই য়ে ছিল তা-ই নয়, বরং তাঁদের পক্ষ থেকে এর তাগিদও ছিল যথেষ্ট। কিন্তু শায়খ তীদের সন্ত্রম রক্ষা করে শক্তভাবে তার বিরোধিতা করেন। কেউ কেউ এতে অসন্তৃষ্টও হন। কিন্তু শায়খ সেদিকে ভ্রক্ষেপমাত্র না করে বলেন £ রিযিক তো আল্লাহ্র হাতে। তার স্বল্পতা বা প্রাচ্ধ্য সম্পূর্ণ তাকদীরের উপর নির্ভরশীল। আল্লাহ্ যদি প্রশস্ত রিযিক দিতেই চান তবে এখানে বসিয়ে বসিয়েই তা তিনি দান করতে পারেন, অন্যথায় হাজার প্রয়াসের পরও তার কোনই নিশ্য়তা নেই। শায়খের এ জবাব শুনে শায়খকে বুঝানোর জন্য আগত বংশের একজন অভিভাবক মাওলানা শামসুল হাসান অত্যন্ত প্রীত হন এবং শায়খকে তীর এ স্থির বিশ্বাসের জন্য সাধুবাদ জানান ।১৩ তার চেয়েও কঠিন পরীক্ষা এলো আরও কয়েকদিন পর। কর্নালে নবাব আযমত আলী খান মুযেফফর জংগ ওয়াফ্ফ স্টেটের পক্ষ থেকে একটা বড় তাবলীগী দারুল উলুম (মাদ্রাসা) প্রতিষ্ঠিত হয়। তার প্রধান উদ্দেশ্য ছিল, ইসলামের প্রচার প্রসার এবং তার সত্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য, সর্বোপরি আধুনিক মানসে ইসলাম সম্পর্কে সৃষ্ট ধুমজাল ছিন্ন করা এবং বিরুদ্ধবাদীদের জবাব দেবার জন্য এমন কিছু জ্ঞানীগুণী সৃষ্টি করা যারা একাধারে আরবী ও ইৎরেজী ভাষা ও জ্ঞানবিজ্ঞানে পারদর্শী হবেন। এ জন্যে তাঁরা পরিকল্পনা নেন যে, স্বীকৃত আরবী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা আলিমগণকে ইংরেজী এবং কলেজ বিশ্ববিদ্যালয় পাশ মেধাবী ছাত্রদেরকে আরবী শিখাতে হবে। মাওলানা স্যার রহীম বখশ সাহেব মরহুম-যিনি ভাওয়ালপুর রাজ্যের সদর কাউন্সিল এবং রিজেন্ট ছিলেন __এ আন্দোলনের একজন অন্যতম পৃষ্ঠপোষক । গাঙ্গুহ্ রায়পুর ও সাহারানপুরের ড$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।