আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৭০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং অনেক উন্নতি ও বিজয়ের কারণ হয়ে দীঁড়ায়। ১. মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেবের ইন্তিকালের তৃতীয় দিনই হযরত শাহ্‌ মাওলানা আবদুর রহীম রায়পুরী যিনি মরহুম মাওলানার খণভার ও তার লাইব্রেরীর অচলাবস্থা এবং মা ও বোনের জীবিকানির্বাহের ভার এ তরুণ মাওলানার উপর বর্তায় বলে খুব ভাল করেই জানতেন-তিনি বললেনঃ এগুলো খুবই চিন্তাভাবনার ব্যাপার। তুমি এখনো তরুণ, ব্যবসায়ের কোন অভিজ্ঞতা নেই, মাওলানা আশিক এলাহী মিরাটার ব্যবসায়ের দীর্ঘকালের অভিজ্ঞতা আছে, তুমি তোমার পৈত্রিক লাইব্রেরীটি নিয়ে মীরাটে স্থানান্তরিত করে যাও এবং মাওলানার ব্যবস্থাপনাধীনে১০ লাইব্রেরীটি চালাও, তাতে খণও ইন্শাল্লাহ্‌ শোধ হয়ে যাবে এবং পোষ্যদের জীবি- কাও অনায়াসে নিবাহ করা যাবে।” শায়খ বলেন, আমার খুব ভাল করেই স্মরণ আছে, তখন আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। অশ্রসজল কণ্ঠে আরয করলামঃ হযরত! এ যদি আপনার নির্দেশ হয়, তবে তা” আমার শিরোধার্য, আর যদি পরামশ হয়, তবে আমার কিছু বলবার আছে। আমার মনের আকাঙক্ষা, হযরত সাহারানপুরীর জীবদ্দশায়, আমি আর অন্য কোথাও যাবো না।১১ জবাব শুনে হযরত রায়পুরী বললেন £ থাক্‌ থাক্‌ আর বলতে হবে না। আমার আকাঙক্ষাও ঠিক তাই ছিল। কিন্তু মাওলানা আশিক এলাহী সাহেব বলেছিলেন, আমার বলায় তো কিছু হবে না, হযরত নির্দেশ দিলে হয়তো কাজ হতে পারে। জবাব শুনে হযরত রায়পুরী তাঁর জন্য অনেক দু'আ করেন।১২ ২. শায়খের খান্দানের পুরনো ও গভীর সম্পর্ক ছিল মাদ্রাসাতৃল উল্ম আলীগড়ের সাথে (যা পরবর্তীকালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে খ্যাতি লাভ করে।) আলীগড় আন্দোলনের পুরোধা স্যার সাইয়েদ আহমদ ছিলেন মাওলানা নূরুল হাসান সাহেব কান্দেলভীর শাগরিদ। তিনি তাঁর এ শাগরিদীর কথা আজীবন শ্রদ্ধা- ভরে ম্মরণও করেছেন। ফলে এ খান্দানের কৃতী ছাত্ররা সর্বদাই আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে উপকৃত হয়েছেন। তাঁদের মধ্যে বিংশ শতকের প্রথম দিকে মওলবী বদরুল হাসান (যিনি সাবজজ হিসাবে অবসর হণ করেছিলেন) ও মওলবী আলাউল হাসান( যিনি ডেপুটী ক্যালেকটরের পদে সমাসীন ছিলেন), বিশেষভাবে উল্লেখযোগ্য ও খ্যাত। শায়খের বয়সের তাঁর খান্দানের অধিকাংশ যুবকই আলীগড়ে শিক্ষালাভ করেন। মওলবী বদরুল হাসান কেবল আলীগড়ের পুরাতন ছাত্রই (০1৫ ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।