আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

[সাত] ও মাওলানা আবদুল কাদির রায়পুরী (র)-এর স্বতন্ত্র জীবনী পুস্তক রচনা করেছেন। এ ছাড়া "পুরানে চেরাগ” নামক দুই খণ্ডে লিখিত তীর প্রায় ১০০০ পৃষ্ঠায় স্মৃতিকথা জাতীয় পুস্তকে তিনি সমকালীন প্রায় সকল মনীষী সম্পর্কে মূল্যবান আলোচনা করেছেন। এগুলো কেবল আলোচনা ও ম্মৃতিকথাই নয়, মনীষার মৃল্যায়নও বটে এবং এ মূল্যায়ন কেবল তাঁর মত একজন প্রজ্ঞাবান ও তীক্ষ পর্যবেক্ষণশক্তিসম্পন্ন মনীষীর পক্ষেই সম্ভব। তাই তাঁরই হাতে লিখিত শায়খুল হাদীছের জীবনী পুস্তকখানা অত্যন্ত তাৎপর্যবহ। মাওলানা নদতী ও তীর রচনাবলী সম্পর্কে আমার আগ্নহ ও কৌতুহল সুদীর্ঘকালের। সম্প্রতি আমার কায়রো অবস্থানকালে মধ্যপ্রাচ্যের বাজারে তীর আরবী পুস্তকাবলীর কাটতি ও তাঁর মর্যাদা দেখে আমার সে কৌতুহল আরো বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বেও তাঁর একাধিক প্রবন্ধের বঙ্গানুবাদ প্রকাশের সৌভাগ্য আমার হয়েছিল। চলতি বছরের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে কায়রো থেকে ফিরেই যখন আমার মিসর সফরের অভিজ্ঞতা একটি ভ্রমণ কাহিনী আকারে লেখার মানসিকভাবে একটু প্রস্তুতি নিচ্ছিলাম, এমনি সময় বন্ধুবর মাওলানা ফরীদউদ্দীন মাসউদ মাওলানা নদভী লিখিত এ কিতাবখানা অনুবাদ করে দেয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুরোধ করে পাঠালেন। কাজটি যেহেতু আমার অত্যন্ত মনঃপুত এবং লেখক ও প্রতিপাদ্য মনীষী আমার অত্যন্ত প্রিয়, তাই নিজের ভ্রমণকাহিনী রচনার চিন্তা আপাতত: বাদ দিয়েই এ কাজে প্রবৃত্ত হই। গণভবন মসজিদের নানা ঝামেলা এবং নিজের সাংসারিক ও সামাজিক বিভিন্ন ব্যস্ততার জন্য অনুবাদকার্ষে প্রায় দশ মাস দেরী হলেও প্রকৃতপক্ষে বিগত তিন মাসেই আমি এ কাজটি সম্পন্ন করি। আশা করি মাওলানা নদভী রচিত শায়খুল হাদীছের ধর্মীয় জীবন-চরিত অনুবাদ পাঠক সমাজের জন্যে উপাদেয় প্রতিপন্ন হবে এবং বিশ্বব্যাপী মুসলিম সমাজের আদর্শ ও চরিত্রের দুর্ভিক্ষের এই যুগে হযরত শায়খুল হাদীছের আদর্শ জীবনকথা ও শিক্ষাবলী আমাদের আদরশঅনুসন্ধিৎ্সু ও ইসলামী বিপ্রব প্রত্যাশী যুব সমাজের আত্মবিশ্বাস ও আদর্শচেতনা বৃদ্ধিতে সহায়ক প্রতিপন্ন হবে। বিশেষত আধুনিক চেতনায় উদ্দীপ্ত একশ্রেণীর লোক যেখানে ইসলামী বিধানকে একটা অবাস্তব ও দুর্বহ বোঝা বলে ভাবতে এবং এগুলো ছাঁটকাট ও সংক্ষিপ্ত করার প্রয়াজ নীয়তা উপলব্ধি করতে শুরু করেছেন, এমন কি এ নিয়ে কাজও শুরু করে

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।