শিক্ষকতা ও পৃস্তকাদি প্রণয়ন ৬৯ *আলীজান” লাইব্রেরীতে "মুসান্নাফে আবদুর রাজ্জাক”-এর একখানা হস্তলিখিত কপি দেখে মাদ্রাসা মাযাহিরুল উলৃমের জন্য তা' কিনতে আগ্রহী হন। তারা দাম হাঁকলো পূর্ণ একশ গিনি। অগত্যা হযরতকে তা, কেনার আশা পরিত্যাগ করতে হয়। শায়খ বলেন, আমি আরয করলাম, হযরত! ওরা যদি অনুমতি দেয়, তবে আমরা তা” কপি করে নিতে পারি। হযরত বললেন, অল্প কয়েকদিনের মধ্যেই আমাদেরকে দেশের পথে পাড়ি জমাতে হবে, এত কম সময়ে কি তা" সম্ভবপর আমি বললামঃ ইনশাআল্লাহ্ তা”সম্ভব হবে। আপনি কেবল অনুমতি নিয়ে দিন! হযরত তাঁদের কাছে তা' কপি করবার অনুমতি চাইলে তারা এত অল্প সময়ে এতবড় কিতাবের অনুলিপি তৈরী করা অসম্ভব বিবেচনা করে আনন্দেই নে অনুমতি দিয়ে দিল। আর যায় কোথায়? শায়খ কিতাবখানা নিয়ে এসে প্রথমেই তার সেলাই কেটে ফেললেন এবং নিজের জন্য বেশীর ভাগ রেখে বাকীটুকু সঙ্গীদের মধ্যে বন্টন করে দিয়ে সবাই মিলে একত্রে তার অনুলিপি প্রস্তুত করার কাজে লেগে চোলেন। সকাল থেকে শুরু করে যুহরের সময় পর্যন্ত তাদের এ কাজ অব্যাহত গতিতে চলতো। আসর থেকে মাগরিব পর্যন্ত হযরত ও শায়খ কপি মিলিয়ে নিতেন।৯ দশ পনের দিনের মধ্যেই অনুলিপি প্রস্তুত করে দেশে ফিরবার পূর্ব দিন তা” বাঁধাই করিয়ে মালিককে ফিরিয়ে দিলেন। হযরত শায়খের সংসাহস, সহিষ্ণ্তা এবং আপন পীর ও মুর্শিদের মনোবাঞ্ণ পূরণের স্বার্থে নিজের আরামকে বিসর্জন দেয়া তথা নিজের ইচ্ছাকে তাঁর ইচ্ছার কাছে পূর্ণ বিলীন করে দেয়ার এ দৃশ্য দর্শনে হযরত মাওলানা খলীল আহমদ সাহেব যে কতটুকু প্রীত হয়েছিলেন এবং তাঁর অন্তরের অন্তঃস্তল থেকে এমন শাগরদের জন্য কত দু'আ করেছিলেন তা” বলাই বাহুল্য। ১৩৩৯ হিজরীর মুহার্রম মাসে তীরা সাহারানপুরে ফিরে আসেন। কয়েকটি নাজুক পরীক্ষা জীবনের প্রারভ্ত থেকেই শায়খ উপরূপরি এমন কিছু কঠিন পরীক্ষার সম্ম্ণীন হন যাতে ভাল ভাল লোকদেরও পা টলে যায় এবং পাহাড়ও স্থানচ্যুত হয়ে যায়। কিন্তু আল্লাহ্ তা' আলা শায়খকে সেসব পরীক্ষায়ও পাহাড়ের মতো অটল ব্েখেছেন। এসব মহাপরীক্ষা এবং আল্লাহ্প্রদত্ত তাঁর অটলতা কোন কোন সময় গোটা ভবিষ্যতের ফায়সালা করে দিতো। কার্ষকারণ পরম্পরায় প্রথিত এ বিশ্বে একটি ছোট্ট ঘটনা ফ$ডা%.21100901179.001
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।