৬৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ম্যানেজার মওলবী মকবুল সাহেবের অনুমতি নিয়ে হযরতের সাথেই তীর নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখলেন। হযরতও সানন্দে তার অনুমতি দান করলেন। শায়খ কোন প্রকার হিসাব নিকাশ ব্যতিরেকেই তাঁর খরচের সম্পূর্ণ টাকা মওলবী মকবুল সাহেবের হাতে তৃলে দিলেন। তাঁদের জাহাজে অবস্থানকালেই রমযান মাস শুরু হয়ে ঠোল। তারাবীর ব্যবস্থা করা হলো। হযরত এবং শায়খ উভয়েই তারাবীতে কুরআন শরীফ শুনাতেন অর্থাৎ তারাবীর নামাযের ইমামতি করতেন। তাঁরা মকা শরীফে গিয়ে পৌছতেই মাওলানা মুহিত্বদ্দীন সাহেবণ শীঘ্বই তাঁদেরকে হিন্দুস্তান ফিরে যেতে পরামর্শ দিলেন। তিনি আরও বললেন £ এখানে শ্রীঘ্বই প্রলয়কাও সংঘটিত হতে যাচ্ছে।৮ রমযানুল মুবারকে শায়খের অভ্যাস ছিল এই যে, তারাবীর নামাযের পর প্রতিদিন ইহরামের চাদরগুলি নিয়ে কয়েকজন সঙ্গীসহ পায়ে হেটে তানঈম চলে যেতেন। এভাবে সারারাত তিনি উমরা করে কাটিয়ে দিতেন। মে সময় হিজাযে ভীষণ অশান্তি বিরাজ করছিল। কাফেলা লুট হয়ে যেতো। হাজীরা অত্যন্ত বিপদসন্কুল পথ অতিক্রম করে মদীনা তাইয়্যেবায় পৌছতেন। শাওয়াল মাস উপস্থিত হলে হযরত ফরমালেন, আমি তো বেশ কয়েকবার মদীনা তাইয়্যেবায় হাযিরা দিয়েছি, জানি না পরে আর তোমরা তথায় হাযির হতে পারবে কিনা! সুতরাং মদীনা তাইয়্যেবার যিয়ারত করে আস! শায়খকে "আল আইম্মাতু মিনাল কুরায়শ” বলে কাফেলার আমীর বানিয়ে দিলেন। আল্লাহ্র ফযল ও করমে নির্বিঘ্বে পথ অতিক্রম করে তীরা মদীনা শরীফ গিয়ে উপনীত হন। সফরসাথীগণ ও আরব উট চালকগণ শায়খের প্রতি অত্যন্ত প্রসন্ন ও প্রীত ছিলেন। তাঁরা অনেক খেদমত করেন। মদীনা তাইয়্যেবায় তাঁদের কেবল তিন দিনই অবস্থানের কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে তীঁদের দীর্ঘ এক মাস পর্যন্ত তথায় অবস্থান করতে হয়। সেকালে নির্দিষ্ট মেয়াদের বাড়তি মদীনায় অবস্থানের জন্য দৈনিক এক গিনি হিসাবে কর দিতে হতো। কিন্তু তীদের অবস্থান কেবল করমুক্তই ছিল না বরং মদীনার আমীরের এজন্য ওযরখাহীও করতে হয়। এ সফরে আরো অনেক গায়েবী মদদ ও অলৌকিক ঘটনা ঘটেছিল-যা” শায়খ পরবর্তাকালে অত্যন্ত আবেগের সাথে বর্ণনা করতেন। শ্মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” এ সময়েই (৩৮-,৩৯ হিঃ) হযরত মাওলানা খলীল আহমদ সাহেব ফ$ডা%$.21100901109.001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।