শিক্ষকতা ও পুস্তকাদি প্রণয়ন ৬৭ হিজরীতে শায়খের শ্নেহময়ী আম্মা ইন্তিকাল করলেন। হযরত সাহারানপুরী তাঁর জানাযার নামাযের ইমামতি করেন। দ্বিতীয় বিবাহ শায়খের প্রথমা সহধর্মিণী ১৩৫৫ হিজরীর ৫ই যিলহাজ্জ মুতাবিক ১৭ই ফেব্রুয়ারী ১৯৩৭ ইং তারিখে ইন্তিকাল করলে অত্যন্ত স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত মুহামান হয়ে পড়েন। মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আর বিবাহ-শাদী করবেন না।৪, ৫ ও ৬ ইল্মে দীনের খেদমত ও কিতাবাদি রচনায়ই বাকী জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু ভাতিজাবৎসল চাচা-যিনি তখন তীর পিতার স্থলাভিষিক্ত ছিলেন- কোনমতেই তীর একাকী জীবন যাপন পসন্দ করলেন না। অন্যান্য মুরুবীও এ ব্যাপারে তীর চাচার মতের সমর্থক ছিলেন। শায়খের ঘর পুনরায় আবাদ হোক, এটাই ছিল সকলের মনের আকাঙক্ষা। তাই চার মাস অতিবাহিত হতে না হতেই হযরত শায়খের দ্বিতীয় বিবাহ হযরত মাওলানা ইলিয়াস সাহেবের কন্যা (মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের বোন) আতিয়া বেগমের সাথে ৮ই রবিউস সানী ১৩৫৬ হিজরী মুতাবিক ১৮ই জুন ১৯৩৭ ইং তারিখে অনুষ্ঠিত হলো। এ বিবাহ দিল্লীর নিজামুদ্দীনে অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরীও এ বিবাহ অনুষ্ঠানে শরীক হন। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী (র.) যখন সাহারানপুর স্টেশন থেকে এ বিবাহ অনুষ্ঠানের খবর পেলেন, তখন লোক মারফত বলে পাঠালেন যে, আমিই বিবাহ পড়াবো। সে অনুসারে তিনি দিল্লী পৌছলেন এবং জুমু'আর নামাযান্তে যথারীতি বিবাহ পড়িয়ে দিলেন। প্রথম হজ্জ ১৩৩৮ হিজরীতে হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী পুনরায় হজ্জ করতে মনস্থ করেন। শায়খের এখন ম্মরণ নেই যে, এ সময় তার নিজের উপর হজ্জ ফরয হয়েছিল কিনা, তবে বায়ত্ল্লাহ্ শরীফে উপস্থিতির প্রবল আগ্রহ এবং আপন পীর ও মুর্শিদের সাহচর্য লাভের উদ্দেশ্যে তিনিও তার সঙ্গী হলেন। এটা ছিল শায়খের প্রথম হজ্জ। ১৩৩৮ হিজরীর শাবান মাসের এক শুভ দিনে তীরা যাত্রা শুরু করলেন। হযরত বোম্বাইতে ঘোষণা করিয়ে দেন যে, হজ্জের সফরে যার যার সাথে সুবিধা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেবেন। শায়খুল হাদীছ সাহেব হযরতের ড$ডা%্.21100901179.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।