আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ছুটি থাকতো । কিন্তু হিন্দুস্থানী প্রেসের স্বত্বীধিকারী হিন্দু ভদ্রলোকটি এ অধমকে আশাতিরিক্ত খাতির করতেন। কখনো কখনো আমার কাজের গুরুত্ব অনুধাবন করে তিনি দু'তিনটি মেশিনে অভারটাইম করিয়ে প্রেস চালু রাখতেন। তখন রোববারের পরিবর্তে মঙ্গলবারে ফিরতে হতো। শামায়েলে তিরমিধীর অনুবাদ *খাসায়েলে নববী” এ সময়ই দিল্লীতে বসে লেখা হয়। যখন দিল্লী যেতাম তখন প্রেসের নিকটবর্তী হাজী মুহাম্মদ উছমান মরহুমের দোকান থেকে এই পাতাগুলি উঠিয়ে নিতাম এবং প্রুফ দেখে যে সময়টা বীচতো এক আধ পৃষ্ঠা তরজমা করে তার দোকানেই রেখে দিয়ে আসতাম। অন্যকথায় বলা যায়, এ পুরোটা কাজ সফরের অবস্থায়ই করা হয়েছে। অবশ্য ছাপার সময় কিছুটা পরিবর্তন পরিবর্ধন করা হয়। শুভ বিবাহ পিতা মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের ইন্তিকালের অব্যবহিত পরে শায়খের আম্মাজানের জ্বর শুরু হয় এবং শেষ পধন্ত তা” টাইফয়েডে ব্নপান্তরিত হয়। তিনি তাঁর স্বামীর ইন্তিকালের পর থেকেই শায়খের বিয়ের জন্য খুব তাগিদ দিচ্ছিলেন। তিনি বল্তেন "আমি খুব শীগগির বিদায় হতে যাচ্ছি, আমার মনটা চায় যে, তোমার ঘরটা যেন তালাবদ্ধ না থাকে। শায়খের প্রস্তাব ছিল মাওলানা রউফুল হাসানের কন্যা বিবি আমাতুল মতীনের জন্য । তিনি তাঁর সে আগ্রহের কথা হযরত সাহারানপুরীর কাছে ব্যক্ত করেন। তিনি কান্দেলায় লিখে পাঠান যে, আমার মতে প্রিয় মাওলানা যাকারিয়ার বিবাহ অবিলম্বে হয়ে যাওয়া উচিত।২ জবাবে কনে পক্ষ থেকে লেখা হলো, "আমরা প্রস্তুত, যখন ইচ্ছা আপনারা তাশরীফ নিয়ে আসুন!” আর কালবিলম্ব না করেই হযরত কয়েকজন সাথীসহ কান্দেলায় তাশরীফ নিয়ে গেলেন। বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর শায়খ তাঁর অভিমত জানিয়ে দিলেন, কান্দেলা তো আমার মাতৃভূমিই। রুখসতী করিয়ে কনে উঠিয়ে নেবার কোনই প্রয়োজন নেই। আমি দু'তিন দিন কান্দেলায় যাপন করে চলে আসবো। কনে পক্ষ অত্যন্ত স্বাভাবিকভাবে তাতেই খুশীই হয়েছিলেন। কিন্তু হযরতের কানে এ কথা পৌছতেই বললেন ঃ সে নিয়ে যাবার কে? পিতা হয়ে তো আমি এসেছি।৩ কনেকে আগামীকালই আমার সাথে চলে যেতে হবে। সে অনুসারে পরদিনই রুখসতী করে দিতে হলো। তাঁরা সকলে সাহারানপুরে ফিরে এলেন। ২৭ রমযান, ১৩৩৫ ড$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।