আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষকতা ও পৃত্তকাদি প্রণয়ন ৬৫ কষ্ট হতো। শায়খ পুনরায় নিজেকে এ খিদমতের জন্যে পেশ করলে হযরতের কাছে তা” সাদরেই গৃহীত হলো। আর একবার অপেক্ষাকৃত সুন্দর হ্তাক্ষরের অধিকারী আর একজনকে নিয়োগ করা হয়, কিন্তু কপিকার জানালেন, শায়খের হস্তাক্ষর নকল করাই তাঁর কাছে সহজতর, কেননা, নোক্তা প্রভৃতির সবিশেষ খেয়াল রাখায় শায়খের হস্তলিপিই অধিকতর সহজবোধ্য ও নির্ভুল থাকে । এভাবে এ খিদমত পুনরায় ঘুরে ফিরে তাঁরই উপর অর্পিত হয়। শায়খ পুস্তক প্রণয়নের এ দীর্ঘ কালটা অপরিহার্য কোন ওযর ছাড়া বাইরে যাতায়াত বা কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টিকারী যাবতীয় ব্যস্ততা পরিহার করে চলেন। সফর বা বাইরে যাতায়াতের তেমন অভ্যাস তাঁর পূর্বেও খুবই কম ছিল, এবার যেন তিনি একেবারে পায়ে জিঞ্জিরাবদ্ধ হয়ে গেলেন। কোন এক সময় কোন কোন বুযুর্পের পুনঃপৌণিক অনুরোধে সফরে হযরতের সঙ্গে রওয়ানা হয়ে পড়লেও সুযোগ পেলেই তিনি হ্যরতকে সফরের দ্বারা "বযলুল মজহুদের” কাজ বিঘ্নিত হবে এই ওযরের কথা বলে হযরতের অনুমতি নিয়ে পথের কোন স্টেশন থেকেই ফিরে চলে আসলেন। হযরতও সানন্দে তীকে ফেরত পাঠিয়ে দিলেন। "বযলুল মজহুদ” মুদ্রণের পর্ব যখন শুরু হলো, তখন প্রথমে মীরাটে তা" ছাপার কাজ শুরু করা হয়। তারপর থানাভবনে মাওলানা শিব্বীর আলী সাহেবের প্রেসে স্থানান্তরিত করা হয়। তখন শায়খ প্রতি বৃহস্পতিবার থানাভবন চলে যেতেন এবং শনিবার সকালে ফিরে আসতেন। এ সফর প্রতি সপ্তাহে অথবা পনের দিনে একবার হতো। তার মধ্যেও যখন রোববারে প্রেস ছুটি না থাকতো তখন সেখানে আরও এক আধ দিন বেশী থাকতে হতো। দীর্ঘকাল ধরে এভাবে চলে। তারপর ১৩৪২ থেকে ১৩৪৪ হিজরী পর্যন্ত দিল্লীর হিন্দুস্থানী প্রেসে মুদ্রণ কাজ চলতে থাকে। নে সময় অধিকাংশ সময় সাপ্তাহিক একবার আবার কখনো কখনো পাক্ষিক একবার তাঁকে দিল্লী যেতে হতো । শুক্রবার রাত বারটার গাড়িতে রওয়ানা হতেন। রাত বারটা পর্যন্তই তিনি তীর কাজে নিমগ্ন থাকতেন, তারপর একাকী পায়ে হেঁটে স্টেশনের দিকে ছুটতেন। বযলুল মজহুদের পাগুলিপি বুকে চেপে শুয়ে পড়তেন। দিল্লী স্টেশনে গাড়ি পৌছতেই সোজা গিয়ে প্রেসে উঠতেন। সন্ধ্যায় প্রেস বন্ধ হয়ে গেলে শায়খ রশীদ আহমদ মরহুমের বাসায় গিয়ে উঠতেন এবং পরদিন রোববার রাত্রে দিল্লী থেকে রওয়ানা হয়ে একটা বাজে সাহারানপুরে গিয়ে পৌছতেন। দু” তিন বছর পর্যন্ত তীর এভাবে কাটে। শায়খ বলেন ৪ সাধারণতঃ রোববারে প্রেস ৫-_ ছগ্গ্.211000119.0010

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।