৬৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) যখন বুখারী শরীফের ৩ পারাও হযরত সাহারানপুরীর পুনঃ্পৌনিক আদেশে তাঁর উপর অর্পিত হয় এবং তাঁর অধ্যাপনায় তাঁর অনন্যসাধারণ যোগ্যতার পরিচয় ও প্রমাণ বিধৃত হলো, তখন মিশকাত শরীফও তীর দায়িত্বে দিয়ে দেয়া হলো। ১৩৪৪ হিজরী পর্যন্ত মিশকাত শরীফ তীরই হাতে থাকে। বযলুল মজহুদ রচনায় ব্যস্ততা ও হযরত সাহারানপুরীর স্তেহানুকুল্য ও আস্থা কামিল শায়খদের নিকট থেকে উপকৃত হওয়ার এবং আধ্যাত্মিক উন্নতি লাভের ব্যাপারে শায়খ কর্তৃক অর্পিত দায়িত্ব পূর্ণরূপে পালন এবং তীর প্রিয় হবির ব্যাপারে তাঁকে প্রাণপণে সাহায্য করার বিরাট প্রভাব থাকে। বিদ্জনরা মনে করেন, শায়খের (পীরের) আস্থা অর্জন ও প্রীতিভাজন হওয়ার এবং দ্রুত বাতিনী অগ্গতি লাভের ব্যাপারে এর কোন বিকল্প নেই। অন্যপথে অনেক পরিশ্রম করেও এতটুকু সাফল্য অর্জন করা সম্ভবপর হয়ে উঠে না। এ সময় হযরত মাওলানা সাহারানপুরী (র) "বযলুল মজহুদ” রচনায় পূর্ণ নিবিষ্ট ছিলেন। তখন নে কাজটি সমাপ্ত করার ধ্যান- ধারণা ও চিন্তা-ফিকিরই তাঁকে সর্বাধিক আচ্ছন্ন করে রেখেছিল। শায়খের সৌভাগ্য ও তীক্ষুবুদ্ধির পরিচায়কই বলতে হবে যে, তিনি সবকিছু ভূলে কায়মনবাক্যে এ কাজে আত্মনিয়োগ করেন এবং এতে তীর পূর্ণশক্তি নিয়োগ করেন। কিতাব রচনার পন্থাটি ছিল এরূপ-হ্যরত সাহারানপুরী প্রথমে হাদীছের উৎস এবং তাঁর ব্যাখ্যা কোথায় কোথায় পাওয়া যাবে, তা, বলে দিতেন। শায়খ অত্যন্ত পরিশ্রম করে সেগুলো খুঁজে বের করতেন এবং হযরতের সম্মুখে উপস্থাপিত করতেন। হযরত নিজ ভাষায় নিরপেক্ষভাবে তা” লিখতেন। মুসাবিদা ও চূড়ান্ত কপি লেখার দায়িত্ব শায়খ পালন করতেন। ফলশ্রুতিতে দিন দিন উত্তাদের সাথে তীর নৈকট্য বৃদ্ধি পেতে থাকে। মানবীয় দূর্বলতা বশে তীর এ নৈকট্য তাঁর সেসব সমবয়সী সহকর্মী ও নবীন আলিম এবং তীদের পৃষ্ঠপোষকদের মনে ঈর্ধার উদ্রেক করলো যারা হযরত সাহারানপুরীর নৈকট্য কামনা করতেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, শায়খের এ গ্রন্থ প্রণয়নের ব্যস্ততা তীর শিক্ষকতার কাজকে বিঘ্নিত করছে, সুতরাং শিক্ষকতার দায়িতৃ যার নেই বা মাদ্রাসার চাকুরী যিনি করেন না এমন কাউকে দায়িতৃটা দেয়া যেতে পারে। তীদের প্রস্তাবানুসারে এমন এক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো, কিন্তু তার ঘন ঘন বাড়ি যাওয়াতে এ কাজটি বিদ্বিত হওয়ায় হযরতের খুব ড$ভা%.21100901179.001
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।