তৃতীয় অধ্যায় শিক্ষকতা ও পুস্তকাদি প্রণয়ন কয়েকটি নাজুক পরীক্ষা ঃ ইজাযত ও কামালতপ্রাপ্ডি ১৩৩৫ হিজরীর ১লা মুহাররম তারিখে হযরত শায়খ মাদ্রাসা মাযাহিরজ্ল উলুমে শিক্ষকরূপে নিয়োগ লাভ করেন। তাঁর বেতন নির্ধারিত হয় মাসিক পনের টাকা ।১ প্রথম দিকে উসুলুশ শাশী (যা” ইতিপূর্বে মাওলানা ইলিয়াস সাহেব পড়াতেন) এবং 'ইলমুস-সেগা” (যা' পড়াতেন মাওলানা জাফর আহমদ উছমানী) পড়ানোর দায়িত্ব তাঁর উপর অপিত হয়। এ ছাড়া চার পাঁচ সবক নহু, মানতিক, ফিকাহ ও আরবীরও তীর পড়াতে হতো। তখন তাঁর বয়স কুড়ি বছর। মাদ্রাসার প্রচলিত নিয়মানুসারে বিবেচনা করলে "উসুলুশ শাশী” কিতাবটির অধ্যাপনার বয়স তখন তাঁর হয়নি। কিন্তু আপন মেধা, শ্রম ও অধ্যবসায়ের দ্বারা তিনি নিজেকে যোগ্য শিক্ষকরূপেই প্রতিপন্ন করেন। শিক্ষার্থীরা তাঁর অধ্যাপনায় এতই মুগ্ধ হয় যে ইতিপূর্বে পড়া সবকগুলিও তীরা পুনর্বার তাঁরা কাছে পড়বার আগ্রহ প্রকাশ করে। শাওয়াল ১৩৩৫ হিজরীতে যে নতুন শিক্ষাবর্ষের সূচনা হয়, তাতে তাঁর উপর আরও উচ্চতর পাঠ্য পুস্তকাদি পড়ানোর দায়িতু আরোপিত হয়। ১৩৩৬ সালে তৃতীয় বর্ষে তার উপর "মাকামাতে হারীরী” ও "সাব'আ মু'আল্লাকা” পড়ানোর দায়িতৃও অর্পিত হয়। সাব'আ মু'আল্লাকা তাঁর উপর ছাড়তে কর্তৃপক্ষ অনেকটা সন্ধিগ্ন ও দ্বিধাগ্রস্ত ছিলেন। সেই জামাআতে এমন কিছু শিক্ষার্থীও ছিলেন যারা হাদীছের কোন কোন ক্লাসে তীর সমপাঠী ছিলেন। কিন্তু অল্প দিন পরেই কর্তৃপক্ষ তাঁদের সন্দেহ য়ে অমূলক ছিল, তা” টের পেলেন। মাদ্রাসার সম্মানিত ও নিষ্ঠাবান নাযিম মাওলানা ইনায়েত ইলাহী সাহেব শায়খের সাফল্যের স্বীকারোক্তি করলেন এভাবে £ "মওলভী যাকারিয়া, তুমি আমার মাথা নত করে দিয়েছ।” (মূল উর্দুতে আছে 8 আখে নীচী কর দি)। ১৩৩৭ সালে হিদায়া আউয়ালায়ন, হামাসা প্রভৃতি এবং ১৩৪১ হিজরীতে ফ$ডা%.21100901179.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।