৬২ ১০, ১১, হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) হযরত মাওলানা ইয়াহইয়া সাহেবের শিক্ষার্থীদের চরিত্র গঠনের পদ্ধতি এবং তাঁর নিজের অসাধারণ তীক্ষবুদ্ধি ও নির্ভুল চিন্তাশক্তির প্রমাণসহ অনেক ঘটনা আছে। এখানে একটি ঘটন। উদ্ধৃত করছি। শায়খের ফিকাহ্ পাঠ শুরু উপলক্ষে তিনি তাঁকে কুড়িটি টাকা দিয়ে বললেন ঃ বলতো, এ টাকা তুমি কোন্ কাজে লাগাবে? শায়খ বললেন, আমার মন চায় দেওবন্দ, সাহারানপুর, রায়পুর ও থানাভবনের মুরুবী চতুষ্টয়ের জন্য পাচ পাঁচ টাকার মিষ্টির ব্যবস্থা করি। মাওলানা ইয়াহ্ইয়া সাহেব খুশী মনে তা" অনুমোদন করলেন। আবার জিজ্ঞেস করলেন, কোন্ ধরনের মিষ্টির কথা তুমি ভাবছো? শায়খ রকমারি মিষ্টির নাম করলেন। বললেন, লা-হাওলা। এ মুরবীদের মধ্যে কে খাবেন তোমার এত মিষ্টিঃ তোমার খাতিরে সামান্য একটু মুখে দিতে পারেন, বাকী অন্যরাই খাবে। তার চাইতে বরং তৃমি মিশ্রীর ব্যবস্থা করো। সারা মাস ধরে তোমার মিশ্রীর চা পান করতে করতে তাঁরা তোমাকে দু'আ দেবেন। তাই করা হলো। সাহারানপুরে মিশ্রী অন্য তিন বুফুকে নগদ টাকা পাঠিয়ে দেয়া হলো । বুযুর্গগণ খুশী মনে তা কবৃল ও দু'আ করেন। পুরাতন মাদ্রাসা ভবনে ছাত্রদের প্রয়োজনীয় সবকিছুই -মান্রাসা, লাইব্রেরী, মসজিদ, গোসলখানা, ্রশ্রাবখানা, পায়খানা সবই ছিল । পায়খানা - প্রশ্রাবখানার সম্মুখে পুরনো ছেড়া জুতাস্যাণ্ডেল ও কিছু পড়ে থাকতো। এভাবে কোন কোন সময় শায়খের নিজের জুতা পরবার বা নতুন জুতা কিনার প্রয়োজনই হতো না। হযরত শায়খ বলেন, 'একবার আমার নতুন জুতা মাদ্রাসা থেকেই কে যেন নিয়ে গেল। প্রায় ছ'মাস পর্যন্ত তারপর আর আমার জুতা ক্রয়ের কোন প্রয়োজনই দেখা দেয়নি। কেননা, এ সময়কালের মধ্যে আমার মাদ্রাসার বাইরে যাওয়ার দরকারই হয়নি। মাদ্রাসার মসজিদেই জুমুআ হতো এবং মাচ্ছাসার বাথরুমেই পুরনো জুতা স্যাপ্ডেল দুই এক জোড়া পড়ে থাকতো । নিজেদের পুরনো জুতো স্যাণ্ডেল ওখানে দিয়ে রাখার সেই প্রথা এখনো চালু আছ। সে জন্যে কোন প্রয়োজনেই মাদ্রাসার বাইরে যেহেতু যেতে হয়নি, তাই জুতাও আর দরকার হয়নি। আল-ই*তেদাল ফী মারাতিবির রিজাল, পৃঃ ৩১-৩২ এ দু'আর কবুলিয়াত এতই সুস্পষ্ট যে, তা বলাই বাহুল্য । দেখুন তিরমিধীর দরস ও তালীম সর্থলিত "আল-কাওকাবুদ দুররী এবং বুখারী শরীফের নোট "লামেউদ দেরারী”। দু'জন বলতে এখানে শায়খুল হাদীছ এবং তাঁর সহপাঠী মওলবী হাসান আহমদ মরহুমের কথা বোঝানো হয়েছে। ইনি মহল্লা খালপার, সাহারানপুরের অধিবাসী ছিলেন। অত্যান্ত মৌন প্রকৃতির, স্থির- ধীর এবং বিনয়ী ছিলেন। যৌবনেই তিনি ইন্তিকাল করেন। ফ$ডা%.21100901109.001
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.