আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৬০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ২৪ ঘন্টার মধ্যে দুই আড়াই ঘন্টার বেশী শোয়ার সময় হতো না। সারারাত ধরে হাদীছের ব্যাখ্যাদি পড়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরদিন ক্লাসে গিয়ে হাযির হতাম। এ পরিশ্রম ও উদ্যম হযরতের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়। তার ফলশ্রুতিতে তিনি লাভ করলেন শায়খে কামেলের ঘনিষ্টতম সান্নিধ্য ও পূর্ণ আস্থা। ফলে শায়খের জীবনে এক নতুন অধ্যায়ের সুচনা হলো-যাতে তাঁর পরবর্তী জীবনের সাফল্য এবং সমসাময়িকদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদার অধিকারী হওয়ার আসল রহস্যটি নিহিত ছিল। 'বযলুল মজহুদ” রচনায় সহযোগিতা ও অংশ গ্রহণ হাদীছের দরস শুরু হওয়ার পর দু'মাস অতিক্রান্ত হয়েছে। এমন সময় একদিন সবক পড়িয়ে হযরত ছাত্রাবাস থেকে পুরাতন মাদ্রাসাতবনের দিকে যাচ্ছিলেন। চিরাচরিত অভ্যাস অনুযায়ী শায়খ তাঁর অনুগমন করছিলেন। হঠাৎ এক স্থানে দীড়িয়ে গিয়ে তিনি বললেন £ "আবূ দাউদের উপর কিছু লেখার আগ্রহ বহুদিনের । তিন তিন বার কাজ শুরুও করেছি, কিন্তু চরম ব্যস্ততার জন্যে অগ্রসর হতে পারিনি। হযরত গাঙ্গুহী (র.)_ এর জীবদ্দশায় বারবার শুরু করেছি। মন চাইতো যে, কাজটি শেষ করি, কোথাও বাধাগ্রস্ত হলে বা জটিলতা অনুভব করলে হযরতের কাছে জেনে নিয়ে সমস্যার সমাধান করা যাবে। তীর ইন্তিকালের পর সে আগ্নহে ভাটা পড়ে যায়। তারপর ভাবলাম আমাদের মাওলানা ইয়াহ্‌ইয়া সাহেব তো আছেন। তাঁর সাথে আলোচনা করে অধসর হওয়া যাবে কিন্তু তিনিও যখন ইন্তিকাল করলেন, তখন সে ইচ্ছা একেবারেই ছেড়ে দেই। এখন আমি ভাবছি, তোমরা দু'জনে১১ সাহায্য করলে তো বোধ হয়, আমার লেখার কাজটি হয়ে যেতেই পারে।” স্বতঃস্ফৃর্তভাবে শায়খ জবাব দিলেন ৫ "হযরত, কাজ শুরু করে দিন! এটা আমারই দু'আর ফল।” হযরত সাহারানপূরী তখন বিম্যয়মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেমন দু'আ? শায়খ বললেন, "মিশকাত শরীফ শুরু করার দিনই আমি দু'আ করেছিলাম, হাদীছ বড় দেরীতে শুরু করলাম, হে আল্লাহ্‌! আর যেন জীবনে তা” হাতছাড়া না হয়।” কিন্তু এ দু'আ কবুলের কোন সম্ভাবনাই আর চোখে পড়ছিল না। কেননা, আমি ভাবছিলাম, যদি পড়াশুনা শেষ করে আমি শিক্ষ কতা গ্রহণও করি ফ$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।