[ছয়] তা, প্রত্যক্ষ করেছি। এ যুগের কোন মনীষীর রচনাবলী এতাবে এত শ্রদ্ধার সাথে পৃথিবীর কোন দেশে পঠিত হয় কিনা সন্দেহ। ১৫ খণ্ডে আরবী ভাষায় প্রকাশিত তীর "আওযাজুল মাসালিক ফী শারহে মুয়াত্তা মালিক” আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত। কায়রোর বাজারে কিতাবখানার মূল্য ১৫০ পাউও বলে "মাক্তাবায়ে সাইয়েদিনা মুস্তাফা (সা)”-এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শায়খ ইবরাহীম সাহেব আমাকে জানিয়েছিলেন। এহেন একজন যুগবরেণ্য মনীষীর জীবন-চরিত যে কী গুরুত্ববহ ও শিক্ষণীয় তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কিন্তু এত বড় একজন মনীষীর সুদীর্ঘ কর্মবহল জীবনের আলোচনাও সহজসাধ্য ব্যাপার নয়। বিশেষত আমাদের মত দূরবর্তী এলাকায় বসে। এতদসন্ত্বেও আমি তাঁর ইস্তিকালের অব্যবহিত পরে লাহোরের উর্দু ডাইজেস্ট ও উর্দু সাপ্তাহিক "খুদ্দামুদ্দীন” শায়খুল হাদীছ সংখ্যার সাহায্য নিয়ে ৮০ পৃষ্ঠার একটি জীবনী লিখে আমার অনূদিত হযরতের "ফাযায়েলে রমযানের” সাথে জুড়ে দিয়ে ১৯৮৪ সালে "ফাযায়েলে রমযান ও তাঁর অমর রচয়িতা শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র)” শিরোনামে আমার সম্পাদিত মহানবী ম্মরণিকার বিশেষ সংখ্যারূপে প্রকাশ করি। তারপরপরই প্রিয়বর মাওলানা সালমান নদভী রচিত শায়খুল হাদীছের একখানা জীবনী পুস্তিকা প্রকাশিত হয় কিন্তু শায়খুল হাদীছের পূর্ণাঙ্গ একখানা নির্ভরযোগ্য জীবনী পুস্তক লেখার উপাদান তীর হাতেই বা ছিল কোথায়? তবুও বাংলাভাষার প্রাথমিক উদ্যোগরূপে তীর এ উদ্যোগকে অভিনন্দিত করা যায়। শায়খুল হাদীছের জীবনী রচনার সকল মালমশল্লা হাতে নিয়ে তাঁর একখানা জীবনী রচনায় হাত দিয়ে এযুগের অন্যতম মনীষা ও শায়খুল হাদীছের সুদীর্ঘ কালের ন্নেহছায়া ও সাহচর্যপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন আলেম আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদী (মান্দা যিল্লাহুল আলী) লক্ষ লক্ষ উদগীব পাঠকের কৌতৃহল নিবৃত্তি ও যুগের একটি বিরাট প্রয়োজন পূরণ করেছেন। তিন শতাধিক পৃষ্ঠায় রচিত এ জীবনী পুস্তকে তিনি এমন কিছু তথ্য ও স্বয়ং শায়খুল হাদীসের বিভিন্ন সময়ে তীকে লিখিত মূল্যবান পত্রাবলীর উদ্ধৃতি উদ্ধৃত করে যে মৌলিক গ্রস্থট রচনা করেছেন, অন্যদের পক্ষে তা কোন মতেই সম্ভবপর ছিল না। জীবনী রচনায় সিদ্ধহস্ত এ কুশলী লেখকের হাতে তাঁর যৌবনে রচিত হয়েছে "সীরাতে সাইয়েদ আহমদ শহীদ” নামক প্রামাণ্য গ্রন্থ।তারপর একে একে তিনি মাওলানা ইলিয়াস (র)
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.