জন্ম ও ছাত্র জীবন ৫৯ মাওলানা ইয়াহইয়া সাহেবের ওফাত £ শায়খের ধৈর্য সন্তানবসল কামালিয়াতধন্য পিতার ইন্তিকালের মহাবিপদ শায়খ তীর বয়সের স্বল্পতা সর্ত্বেও ধৈর্যস্থৈর্য ও ঈমানী শক্তির দ্বারা কেবল যে সহাই করলেন, তাই নয়, বরং শোকাতিভূত খান্দান ও ঘরবাসীদের জন্য সান্ত্বনার উপলক্ষ্য হয়ে দীড়ালেন। মৃত্যুকালে মাওলানার খণের পরিমাণ ছিল আট হাজার টাকা। এব্যাপারেও শায়খ বিপুল সাহসিকতার পরিচয় দিলেন। পাওনাদারদেরকে চিঠি লিখিয়ে জানিয়ে দিলেন যে, মরহুমের ঝণের দায়দায়িত্ব আমার উপর বর্তাবে। সে সময় শায়খের বয়স ছিল মাত্র উনিশ বছর। সাধারণভাবে পাওনাদারদের ধারণা হয়ে গিয়েছিল যে, তাঁদের পাওনা বুঝি আর কোনদিনই তারা ফিরে পাবেন না। এ ধারণার বশবর্তা হয়ে তীরা তাদের পাওনা জোরে সোরেই তলব করতে লাগলেন। শায়খ একজনের কাছ থেকে কর্জ নিয়ে অপরের পাওনা শোধ করতেন। এ বছরটি ছিল অত্যন্ত অভাব অনটনের। মাওলানার দেনা তো দুই তিন মাসের মধ্যেই শোধ হয়ে গেল, কিন্তু শায়খ সে দেনার জালে আবদ্ধ হয়ে ঢোলেন। :৪৪ হিজরী পর্যন্ত তাঁর উপর এ দেনার এক হাজার টাকা বাকী ছিল। উক্ত সালে শায়খ তীর হজ্জযাত্রার প্রাকালে তীর লাইব্রেরীর ম্যানেজার মওলবী নসীরম্দীনের উপর সে দেনার ভার অর্পণ করে যান। বিদ্যার্থী হলেন বিদ্যব্বিষ্ট ১৩৩৪ হিজরীর যিলকাদ মাসে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের ইন্তিকালে মুহ্যমান যোগ্য সন্তান মাওলানা যাকারিয়া আবার বুখারী ও তিরমিযী শরীফ পড়বার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু মাওলানা খলীল আহমদ সাহেব স্বদেশে প্রত্যাবর্তন করেই আদেশ করলেন, গড়িমসি করা চলবে না, তিরমিযী ও বুখারী শরীফ পুনরায় পড়তে হবে। শায়খ বলেন, মন চাচ্ছিল না মোটেই, কিন্তু পাশ কাটানোরও কোন উপায় ছিল না। ঠিক এ সময়টাতেই স্বপ্রে দেখলেন যে, হযরত শায়খুল হিন্দ [মওলানা মাহমুদুল হাসান (র.)] বলছেন, আমার কাছে বুখারী শরীফ পড়ে নাও। দীর্ঘক্ষণ ধরে ভাবলাম, হযরত তো সুদূর মান্টায় বন্দীজীবন যাপন করছেন। তাঁর কাছে পড়তে কোথায় যাবো? হযরত সাহারানপূরী স্বপ্র শুনে বললেন, এর ব্যাখ্যা হচ্ছে, তুমি পুনরায় আমার কাছে বুখারী শরীফ পড়বে। অবশেষে সত্যি সত্যি হযরতের কাছেই বুখারী শরীফ পড়া পুনরায় শুরু হলো। এ বছরটি ছিল চরম ব্যস্ততার। শায়খ বলেন, আমার যতদূর মনে পড়ে, দিনরাত্রি ফ$ভা%.21100901179.001
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।