৫৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আমি তো কোন চাকুরীবাকুরীও করবো না, আমার তেমন কোন তাড়াও নেই, এক বছরের মধ্যেই দাওরায়ে হাদীছ শেষ করবার কোন বাধ্যবাধকতাও নেই। তাই আপন পিতা মাওলানা ইয়াহইয়া সাহেবের কাছে আবূ দাউদ শরীফ পড়তে শুরু করে দেন। তিরমিী শরীফ হযরত সাহারানপুরীর প্রত্যাগমন পর্যন্ত মুলতবী রেখেছিলেন, কিন্তু অনিবার্ধ কারণে তিরমিযী, বুখারী এবং (ইব্ন মাজা ছাড়া) সিহাহ্ সিত্তাহর অন্যান্য কিতাব পিতার কাছেই সমাণ্ত করে নেন। সে বছরটি ছিল অত্যন্ত পরিশ্রম এ ব্যস্ততার। হাদীছের কোন রিওয়ায়েতই যাতে উযুবিহীন অবস্থায় পড়া না হয়, সেদিকেও বিশেষ খেয়াল থাকতো। পাচ ছয় ঘন্টা সবক চলতো । তাতে সপ্তাহ দশদিনের মধ্যে কচিৎই সবক চলাকালে উধুর প্রয়োজন হতো । তখন সমপাঠীরা এ ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতেন যেন, তাঁর পাঠাভ্যাস থেকে কোন অংশ বাদ না পড়ে যায়। তখন তাঁরা সবক অগ্রসর হতে দিতেন না। ১৩৩৩ হিজরীর শাওয়াল মাসে হযরত মাওলানা খলীল আহমদ সাহেব দীর্ঘ প্রবাস জীবন হিজাযে কাটানোর উদ্দেশ্যে যাত্রার প্রাকালে তাঁর কাছে বায়'আতের ধুম পড়ে যায়। শায়খ বলেন, শিশুদের মতো দেখাদেখি আমার মধ্যেও বয়'আতের আথহ সৃষ্টি হলো। হযরতের কাছে তা ব্যক্ত করলে তিনি বললেনঃ মাগরিবের নামাযান্তে নফল থেকে ফারেগ হওয়ার পর এসে যেয়ো। মাওলানা আবদুল্লাহ্ গাঙ্গ্হী সাহেব ইতিপূর্বেই হযরতের খিলাফত লাভে ধন্য হয়েছিলেন। কিন্তু তিনি তাঁর বায়আত নবায়নের জন্য আগ্রহী ছিলেন। হযরত যথাসময়ে আমাদের দু'জনকে নিকটে ডাকলেন এবং তীর পবিত্র হাত দু'খানা আমাদের দু'জনের হাত দ্বারা ধরিয়ে বায়আতের কথাগুলো বলতে শুরু করলেন। মাওলানা আবদুল্লাহ্ সাহেব এ সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কীদতে শুরু করলেন। হযরত তখন আর স্থির থাকতে পারলেন না। তাঁর গলাও ধরে গেল। এ সময় মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেব ও হযরত মাওলানা আবদুর রহীম রায়পুরী ছাদের উপর বসা ছিলেন। আওয়াজ শুনে তাঁরা ছাদের কিনারে এসে ঘরের দিকে উকি মারলেন। শায়খ বায়আত হচ্ছেন দেখে মাওলানা বিষ্ময়বোধ করলেন। পিতাকে ঘৃণাক্ষরেও না জানিয়ে এতবড় একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেনঃ হযরত রায়পুরী কিন্তু এ দুঃসাহসের প্রশংসাই করলেন এবং তাঁর জন্য দু'আও করলেন। ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।