জন্ম ও ছাত্র জীবন ৫৭ হাদীছ শিক্ষার সূচনা অবশেষে সেই মুবারক দিন, সেই শুভ মুহূর্তটি উপস্থিত হলো যখন সেই ইল্ম শিক্ষার শুভ উদ্বোধন হলো-যার সাথে সারাটি জীবন গ্রথিত ছিল এবং যে ইলমের খেদমতই ছিল তীর ললাটলিপি-যার সাথে সম্বন্ধযুক্ত পরিচিতি তাঁর আসল নামকেও ছাপিয়ে দেয় এবং "শায়খুল হাদীছ” নামই তীর স্ব-নামের বিকল্প বরং ততোধিক বিখ্যাত হয়ে যায়। সেদিন হাদীছ শাস্ত্রের সেবকবৃন্দ, তার ব্যাখ্যাতা ও প্রচারকগণের নামের তালিকায় এক উল্লেখযোগ্য সংযোজন হচ্ছিলো। হয়তো বা এ নবাগতের শুভাগমনে এ শাস্ত্রের নিঃস্বার্থ ত্যাগী সেবকগণের আত্মা সেদিন বেহেশতপুরীতে ' স্বাগতম, ধ্বনিও তুলেছিল। অত্যন্ত গুরুত্ব সহকারে সূচনা করা হয় তীর হাদীছ শিক্ষার। ৭ই মুহাররম ১৩৩২ হিজরীর যুহরের নামাযান্তে মিশকাত শরীফ শুরু করা হয়। প্রথমে মাওলানা ইয়াহ্ইয়া সাহেব গোসল করলেন। তারপর মিশকাত শরীফের বিসমিল্লাহ্ বা শুত উদ্বোধন করলেন। গুরগস্ভীর খুতবা পড়লেন। তারপর কেবলামুখী হয়ে দীর্ঘক্ষণ ধরে দু'আ করতে থাকলেন। শায়খ বলেন, আব্বাজান কি কি দু'আ করেছিলেন, তাতো জানি না, তবে আমার দু'আ ছিল একটি আর তা” হলো, হাদীছ শুরু করতে বড্ড দেরী হয়ে গেছে। আল্লাহ্ না করুন, কখনো যেন এ আর হাতছাড়া না হয়।৯ মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেব হযরত গাঙ্গুহীর এমনি এক শাগরিদ ছিলেন যে, উস্তাদ ও তাঁর জন্যে গর্ব করতেন। তাঁর গভীর অধ্যয়ন, সুতীক্ষ বোধশক্তি এবং বিশেষ বিশেষ ইল্মী তাহ্কী ক-গবেষণা ছাড়াও যা” তিনি লিপিবদ্ধও করেছেন এবং তার ব্যাখ্যা-বিশ্রেষণ ও করেছেন১০ তিনি তাঁর আল্লাহপ্রদত্ত ইল্মী যোগ্যতা, প্রখর মেধা, হাদীছের প্রতি ঝৌক এবং তীক্ষ পর্যবেক্ষণশীল মনমস্তিষ্ক ও সুরুচির জন্যে- হাদীছ শিক্ষাদানের (এবং ফিক্হ ও হাদীছের সাযুজ্য বিধানে) বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিলেন। তীর শাগরিদগণ তাঁর কাছে হাদীছ অধ্যয়নের পর অন্য কারো হাদীছ শিক্ষাদানের প্রতি খুব কমই আকৃষ্ট হতেন। দাওরায়ে হাদীছ ১৩৩৩ হিজরীতে দাওরায়ে হাদীছ শুরু হয়। এঁ বছরই হযরত সাহারানপুরী দীর্ঘ প্রবাস জীবন কাটানোর উদ্দেশ্যে হিজায যাত্রা করেন। শায়খ মনে করতেন, ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।