আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) গাঙ্গুহীর কাছে। হাদীছের সে দরসে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া তার সমপাঠী ছিলেন। তাঁদের দু'জনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদে এবং শায়খের অসাধারণ মেধা ও যোগ্যতা লক্ষ্য করে তিনি মাওলানা ইয়াহ্‌ইয়া সাহেবকে বলেছিলেন, শ্যাকারিয়াকে এক বছরের জন্যে আমার কাছে দিয়ে দিন, আমি মা'কুলাতের সমস্ত কিতাব সম্পন্ন করিয়ে দেবো ।” তিনি আরও বলেছিলেন £ "আমি আশা করি, বুখারী শরীফও সে আমার কাছে পড়তে চাইবে ।» কিন্তু সে সুযোগ আর আসেনি। বিদ্যাভ্যাসের জন্য শায়খকে সাহারানপুর ছেড়ে আর কোথাও যেতে হয়নি। শিক্ষায় মনোযোগ মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব তা*লীম থেকে তারবিয়াতের তথা শিক্ষা থেকে দীক্ষা ও চরিত্র গঠনের জোর দিতেন বেশী।৭ তাঁর এখানে পড়াশুনা ও পরিশ্রমের দিকে ততটুকু লক্ষ্য না রেখে লক্ষ্য রাখা হতো যেন শায়খ কোন ছেলেপিলে সহাধ্যায়ী বা কোন কিশোর বা যুবকের সাথে খুব বেশী মেলামেশা না করেন এবং অন্তরঙ্গ হয়ে না উঠেন। এ ব্যাপারে তীর উপর তীক্ষ নজর রাখা হতো যেন তিনি কারো সাথে হাসিখুশী গালগল্প না করেন বা কোন সমপাঠী বা পাড়ার কোন ছেলের সাথে খায়খাতির জমিয়ে না তোলেন। পথ চলার সময় কেউ যদি তীঁকে বিশেষ ঘনিষ্ঠভাবে সালাম করতো ব! একাধিক নামাযের জামাআতে কোন সমবয়স্ক বা কিশোর তাঁর পাশাপাশি দীঁড়াতো, তবে তার জন্যেও তীকে জবাবদিহি করতে হতো এবং সতর্ক করে দেয়া হতো। নে জন্যে শায়খও সে ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করতেন এবং একান্তই নিরিবিলি নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন। মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের সতর্কতা এত বেশী ছিল যে, তাঁর নিজের বা মাওলানা ইলিয়াস সাহেবের সঙ্গে ছাড়া একাকী মাছাসার বাইরে যাওয়ার বা কোন মজলিসে অংশগ্রহণের অনুমতি পর্যন্ত ছিল না। ফলে, কোনদিন তাঁর মনে বাইরে বেড়ানোর আধহই সৃষ্টি হয়নি এবং এভাবে থাকাটা তাঁর অভ্যাসে পরিণত হয়ে যায়। সাহারানপুরে কত বড় বড় উৎসব হতো, কিন্তু পিতার অনুমতি থাকা সত্তেও তিনি সেগুলোতে অংশগ্রহণ করতেন না। এই নির্জনপ্রিয়তা এতদূর বৃদ্ধি পায় যে, একবার পুরাতন মাদ্রাসাভবন থেকে ছয় মাসের মধ্যেও তার বাইরে যাওয়ার কোন প্রয়োজন হয়নি।৮ ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।